চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমে ভোটগ্রহণ চেয়ে করা রিট খারিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 03, ডিসেম্বর 2018
in আদালত
A A

নিজ নির্বাচনী এলাকা ভোলা-১ আসনে ইভিএমে ভোট গ্রহণের নির্দেশনা চেয়ে আন্দালিভ রহমান পার্থ এর  করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

গত ৩০ নভেম্বর ভোলা-১ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি লিখেন আন্দালিব রহমান। নির্বাচন কমিশন থেকে সে চিঠির বিষয়ে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন পার্থ। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রিট খারিজ করে দেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশ জারি করা হয় গত ৩১ অক্টোবর। রাষ্ট্রপতির সাক্ষরের পর সে অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

এরপর গত সোমবার নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে।

আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২। লটারির মাধ্যমে এই ছয়টি আসন নির্ধারণ করা হয়।

আগামি সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএমে ভোটের বিরোধিতা করে আসছে। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ইভিএমে ভোটের পক্ষে।

Tags: আন্দালিভ রহমান পার্থইভিএমএকাদশ জাতীয় সংসদ নির্বাচনভোটসেমি লিডহাইকোর্ট
Previous Post

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

Next Post

উয়েফার নতুন টুর্নামেন্ট ২০২১ থেকে

Next Post

উয়েফার নতুন টুর্নামেন্ট ২০২১ থেকে

সালমা আহমেদের চারটি কবিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT