চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ব্যাটে সিরিজে অংশীদার ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 25, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রুনাল পান্ডিয়া আর কুলদ্বীপ যাদবের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে নাগালের মধ্যে আটকে রাখে ভারত। লক্ষ্য তাড়ায় কোহলি হাজির হন নিজের রূপে। আর তাতেই দুই বল হাতে রেখে টিম ইন্ডিয়া পৌঁছে যায় জয়ের বন্দরে।

সিডনিতে রোববার স্বাগতিক অস্ট্রেলিয়াকে ভারত হারিয়েছে ৬ উইকেটে। এই জয়ে তিন ম্যাচ সিরিজ শেষ হল ১-১ সমতায়। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল।

অস্ট্রেলিয়া এদিন টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে। ১৯.৪ ওভারে ভারত জয় পায় চার উইকেট হারিয়ে।

ক্রুনাল ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন। কুলদ্বীপ এক উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন। মাত্র ১৯ রান খরচ করেন তিনি। দলকে জেতাতে কোহলি অপরাজিত থাকেন ৬১ রানে।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ওপেনার ডি’আর্চি শর্ট। ২৯ বলে পাঁচটি চারে ৩৩ রান করেন তিনি। আরেক ওপেনার অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ২৮ করেন। দুজনে ৮.৩ ওভারের জুটিতে ৬৮ রান তুলে ফেলেন।

এরপরই দলটি পথ হারায়। শেষদিকে স্টয়নিস ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন।

জবাব দিতে নেমে ভারতও দারুণ শুরু পায়। ৫.৩ ওভারে রোহিত শর্মা এবং শেখর ধাওয়ান ৬৭ রান তুলে বিচ্ছিন্ন হন। রোহিত ১৬ বলে ২৩ করেন। ২২ বলে ৪১ করেন ধাওয়ান।

দলকে জয় পর্যন্ত নিতে কোহলি দুটি গুরুত্বপূর্ণ জুটির অংশীদার। প্রথমে রাহুলকে নিয়ে ৪১ রান যোগ করেন। এরপর দিনেশ কার্তিককে নিয়ে অবিচ্ছিন্ন ৬০ রান যোগ করে দলকে জয় এনে দেন। কার্তিক ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

প্রায় দুই বছর পর টি-টুয়েন্টি খেলতে নামা স্টার্ক ২৬ রান দিয়ে এক উইকেট নেন। একটি করে উইকেট পান ম্যাক্সওয়েল এবং জাম্পাও।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সেনাবাহিনীর ক্ষমতা প্রয়োগে ২০ দলের সঙ্গে একমত ইসি

Next Post

রোহিঙ্গাদের জোর করে তাড়ানো যাবেনা: শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার

Next Post

রোহিঙ্গাদের জোর করে তাড়ানো যাবেনা: শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার

নারী নিপীড়ন বাড়িতে বেশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT