চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জোর করে তাড়ানো যাবেনা: শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:52 অপরাহ্ন 25, নভেম্বর 2018
in বাংলাদেশ
A A

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মদ আবুল কালাম বলেছেন, রোহিঙ্গারা আমাদের মেহমান। যেতে না চাইলে তাদের জোর করে তাড়িয়ে দেয়া যাবেনা। রাষ্ট্রীয় প্রক্রিয়া শেষ করেই প্রত্যাবাসন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

রোববার সকালে কক্সবাজার শহরের কলাতলীর এক আবাসিক হোটেলের কনফারেন্স হলে ‘তহবিলের স্বচ্ছতা এবং সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি।

সিসিএনএফ ও কোস্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে ওই কর্মশালায় মুহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গাদের একই জিনিস বারবার দেয়ার কারণে ব্যাপক অপচয় হচ্ছে। অপচয় রোধ করতে হবে। ত্রাণের পণ্য সস্তায় বাজারে চলে যাচ্ছে। যে কোন কাজে সততাই মূল পুঁজি। সততার সঙ্গে সব কাজ করা যায়। যে যার অবস্থান থেকে সৎ হওয়া দরকার।

সভায় জানানো হয়, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১২৯৬ জন বিদেশী নাগরিক কাজ করেন। তারা প্রায় প্রতিজনই একেকটি গাড়ি ব্যবহার করেন। শুধু রোহিঙ্গা কেন্দ্রিক পাঁচ শতাধিক গাড়ি সড়কে চলাচল করে। যে কারণে প্রতিদিন সড়কে জ্যাম লেগে থাকে। দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। গাড়ি ব্যবহারে কোন শৃঙ্খলা নেই।

সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে রোহিঙ্গা আগমনের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্তদের উপর গবেষণা প্রতিবেদন তুলে ধরেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মুজিবুল হক মুনির।

রোহিঙ্গাদের কারণে ক্ষতির শিকার হওয়া পাঁচটি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় টেকনাফের হ্নীলা ইউপি সদস্য মর্জিনা আক্তার সিদ্দিকী বলেন, মানবিকতা দেখিয়ে আজ আমরা নিজেরাই অমানবিকতার শিকার। কিছু দিন আগে লেদা এলাকায় রোহিঙ্গার হাতে স্থানীয় এক ব্যক্তি খুন হয়। এ ঘটনায় আমাকে জড়ানো হয়েছে। মামলায় এক মাস ৫ দিন জেল খেটেছি। আমাকে রিমান্ডে পর্যন্ত নেয়া হয়েছে।

উখিয়ার পালংখালীর ইউপি সদস্য নুরুল আমিন বলেন, রোহিঙ্গাদের কারণে পাহাড় উজাড় হয়ে গেছে। বাড়ি ঘরে জ্বালানি নেই। স্থানীয় জনসাধারণের জন্য বিকল্প জ্বালানি ব্যবস্থা করতে হবে।

সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক, সিসিএন এফ-এর কো চেয়ার রেজাউল করিম চৌধুরী এবং পালস কক্সবাজার এর নির্বাহী পরিচালক, সিসিএন এফ এর কো-চেয়ার আবু মোরশেদ চৌধুরী। আলোচনায় অংশ নেন- কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক বরকত উল্লাহ মারুফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার, আইএসসিজির সমন্বয়ক মার্গো, অক্সফাম কর্মকর্তা আনিকা, সিনিয়র সিআইসি ওবাইদুল্লাহ, ডিআরআরও রইস উদ্দিন প্রমুখ।

সভায় সরকারী,বেসরকারী কর্মকর্তা,উন্নয়ন কর্মী,জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেনী পেশার দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন।

Tags: রোহিঙ্গারোহিঙ্গা শরণার্থীসেমি লিড
Previous Post

কোহলির ব্যাটে সিরিজে অংশীদার ভারত

Next Post

নারী নিপীড়ন বাড়িতে বেশী

Next Post

নারী নিপীড়ন বাড়িতে বেশী

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন মমতাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT