চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে গ্রেনেড হাতে প্রেসিডেন্টের সাক্ষাত চাইলেন বিক্ষোভকারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 24, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ফ্রান্স-গ্রেনেড-বিক্ষোভ-জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি-প্রেসিডেন্ট মাক্রোঁ

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে গত সপ্তাহের শনি-রোববারের পর আবারও শুরু হয়েছে বিশাল বিক্ষোভ। এর অংশ হিসেবে এক বিক্ষোভকারী শুক্রবার হাতে গ্রেনেড নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে দেখা করতে দেয়ার দাবি জানান।

এরপর অবশ্য প্রায় ছয় ঘণ্টা ধরে আলোচনা শেষে তাকে আত্মসমর্পণ করাতে সফল হয়েছে পুলিশ। পশ্চিম ফ্রান্সের শহর অ্যাঙ্গারসে আত্মসমর্পণ শেষে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি ফরাসি পুলিশ।

বিবিসি জানায়, বিক্ষোভকারীদের হাই-ভিজিবিলিটি (স্বল্প আলোতে উজ্জ্বল দেখা যায়) জ্যাকেটের মতোই একটি হলদে-সবুজ জ্যাকেট পরে শুক্রবার স্থানীয় সময় বিকেলে অন্যান্যদের সঙ্গে এসপাচে আনজু শপিং সেন্টারের সামনে আন্দোলনে যোগ দেন ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি।

ওই সময় হাতে একটি গ্রেনেড উঁচিয়ে ধরে তিনি দাবি জানান যেন বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে দেখা করার জন্য প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবন এলিসি প্রাসাদে ঢুকতে দেয়া হয়।

শুক্রবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গ্রেনেডধারীকে নিরস্ত করতে। টানা পৌনে ছয় ঘণ্টা বাদানুবাদ আর আলোচনা শেষে রাত সাড়ে ১০টার কিছুক্ষণ আগে পুলিশের হাতে গ্রেনেডটি দিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি।

বিস্ফোরক বস্তুটিকে গ্রেনেড হিসেবেই প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা বারনার্ড গোনজালেজ। তিনি বলেন, এখনো জিনিসটি পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা। তবে গ্রেনেডটি নকল নয় এবং সেটি আশপাশে থাকা মানুষদের জন্য আসলেই বিপজ্জনক ছিল বলে নিশ্চিত করেন গোনজালেজ।

ফ্রান্স-গ্রেনেড-বিক্ষোভ-জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি-প্রেসিডেন্ট মাক্রোঁ
গ্রেপ্তার গ্রেনেডধারী

ফ্রান্সে যানবাহনের জ্বালানি হিসেবে মূলত ডিজেলই ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। গত ১২ মাসে এই ডিজেলের দাম দেশটিতে ২৩ শতাংশের মতো বেড়েছে, অর্থাৎ প্রতি লিটারে গড়ে ১.৫১ ইউরো। ২০০০ সালের পর এটাই ডিজেলের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।

বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম বাড়ছে এবং আবার কিছুটা করে কমছে। কিন্তু মাক্রোঁ সরকার তার পরিচ্ছন্ন গাড়ি ও জ্বালানি কর্মসূচির অধীনে চলতি বছরে প্রতি লিটার ডিজেলে ৭.৬ সেন্ট এবং প্রতি লিটার পেট্রোলে ৩.৯ সেন্ট হাইড্রোকার্বন ট্যাক্স আরোপ করায় দেশটিতে জ্বালানির দাম বাড়ার পর আর কমছে না।

তার ওপর আগামী ১ জানুয়ারি থেকে প্রতি লিটার ডিজেলে আরও ৬.৫ সেন্ট ও পেট্রোলে ২.৯ সেন্ট মূল্য বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্তে প্রেসিডেন্টের ওপর ক্ষুব্ধ জনগণ। তারই ফল হিসেবে এই আন্দোলন। আন্দোলনের জবাব দেয়ার জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য বা যোগাযোগের চেষ্টা না দেখায় বিক্ষোভকারীরা আরও বেশি উত্তেজিত হয়ে উঠছে।ফ্রান্স-গ্রেনেড-বিক্ষোভ-জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি-প্রেসিডেন্ট মাক্রোঁ

অবশ্য করারোপের সময়ই মাক্রোঁ দাবি করেছিলেন, তিন-চতুর্থাংশ মূল্য বৃদ্ধির জন্যই দায়ী বৈশ্বিক মূল্য বৃদ্ধি। দেশে নবায়নযোগ্য শক্তিখাতে বিনিয়োগ বাড়ানোর জন্যই জীবাশ্ম জ্বালানির ওপর কর বৃদ্ধি দরকার বলে ওই সময় মন্তব্য করেন তিনি।

গত শনিবার ফ্রান্সের ২ হাজারেরও বেশি স্থানে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ এই প্রতিবাদে অংশ নেয়। রোববার সংখ্যাটি আরও বাড়ে। চলতি সপ্তাহের শনিবার আরও অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: ইমানুয়েল মাক্রোঁ‌গ্রে‌নেডজ্বালানি তেলের দামফ্রান্স
Previous Post

হল সংকটে মুক্তি পায়নি ‘পাঠশালা’

Next Post

বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হওয়া যাবে না: কর্নেল অলি

Next Post
অলি আহমেদ

বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হওয়া যাবে না: কর্নেল অলি

ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আ.লীগের শরিকরা কত আসন পাচ্ছেন, মনোনয়ন ঘোষণা কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT