চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আ.লীগের শরিকরা কত আসন পাচ্ছেন, মনোনয়ন ঘোষণা কবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 24, নভেম্বর 2018
in রাজনীতি
A A
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী শরিকদের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আওয়ামী লীগের জোট ও মিত্ররা ৭০টির বেশি আসন পাচ্ছেন না।

তিনি বলেন: এখন আসন ভাগভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। শরীকদের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে, কাল-পরশু মনোনয়ন ঘোষণা করা হবে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোট ও মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের বলেন: আমরা ইন্টানার্ল আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি।

জাতীয় পার্টিকে কয়টি আসন দেয়া হচ্ছ জানতে চাইলে কাদের বলেন: তা এখন পরিষ্কার নয়। শরিকদেরকে জন্য কতটি আসন দেওয়া হবে জানতে চাইলে কাদের বলে, ৬৫-৭০ বেশি আসন দেয়া হচ্ছে না।

আসনের বিষয় জানতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন: আসন ভাগাভাগিকে গুরুত্ব কম দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নির্ভুল ভাবে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি পথ চলতে চায়।

তিনি বলেন: যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা চলছে। প্রকৃতপক্ষে আমাদের লক্ষে পৌছানোর জন্য নির্ভুলভাবে পথ চলতে হবে। এখানে আবেগের সুযোগ নেই।

কয়টা আসন পেয়েছন জানতে চাইলে তিনি বলেন: আমরা পেয়েছি আরও পাবো। আমরা আশাবাদী চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব। এই আশা নিয়ে আমরা চলে যাচ্ছি। প্রকৃতপক্ষে আমাদের লক্ষে পৌছানোর জন্য নির্ভুল পথ চলতে হবে।

এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট-মহাজোট নেতাদের সঙ্গে সকাল থেকে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।

ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।

Tags: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরলিড নিউজ
Previous Post

বিএনপির কাঁধে সওয়ার হয়ে পার হওয়া যাবে না: কর্নেল অলি

Next Post

নিখোঁজের দু’দিন পর পিএইচডি গবেষক এনামুল উদ্ধার

Next Post

নিখোঁজের দু’দিন পর পিএইচডি গবেষক এনামুল উদ্ধার

শুভাগত-রনির তোপে জিতল সেন্ট্রাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT