চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরো আলমকে’ নিয়ে ট্রল বুলিংয়ের নামান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 13, নভেম্বর 2018
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লাঙল’ মার্কার প্রার্থী হচ্ছেন হিরো আলম। তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

তবে হিরো আলমকে নিয়ে করা ‘ফেসবুকীয়- সুশীলীয় ট্রলকে’ বুলিং-এরই নামান্তর বলে মনে করেন কবি সাহিত্যিক আফরোজা সোমা। 

তিনি তার ফেসবুক পেইজে পোস্ট করেন-

‘হিরো আলম’

আমাদের চিন্তাভাবনা কি এখনো তীব্রমাত্রায় ক্লাস নির্ভর বা শ্রেণী সচেতন?

কথাটা মনে এলো হিরো আলমের নির্বাচনী মনোনয়ন ফর্ম তোলার পর ‘সুশীল-শিক্ষিত’ ও অপেক্ষাকৃত অার্থিকভাবে সচ্ছল নাগরিকদের ফেসবুক প্রতিক্রিয়া দেখে।

পাশাপাশি, মেইনস্ট্রিম মিডিয়াতে গতকাল তাকে দেখা গেলো। বলা বাহুল্য, তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তি জিজ্ঞেস করলেন, ”আপনি তো এমনিতেই বিখ্যাত, আবার রাজনীতিতে আসা কোন উদ্দেশ্যে? কী করতে চান রাজনীতিতে?”

এপারেন্টলি প্রশ্নটা নিরীহই বটে। কিন্তু, ‘অনেক বিখ্যাত’ শব্দটাতে আমার কান আটকে গেছে। তাছাড়া এই শব্দ-দ্বয় ডেলিভারি দেবার সময় বক্তার স্বরটাও লক্ষনীয়।

বাংলাদেশে শ্রেণি ভেদে হিরো আলমের গ্রহণ যোগ্যতা, তাকে নিয়ে ফেসবুকীয় সুশীলীয় ট্রল ইত্যাদি বিষয়ে যারা অবগত আছেন তারা এই প্রশ্নটির ডেলিভারি শুনতে-শুনতেই ফিল করবেন যে, প্রশ্নটিও আসলে একধরনের বুলিং-এরই নামান্তর।

হিরো আলমকে যেভাবে এনে সাক্ষাতকারের নামে বিনোদন করা হয়েছে বা সার্কাস হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে সেভাবে কি অন্যান্য তারকা যেমন সঙ্গীতশিল্পী কনকচাপা ও বেবী নাজনীন, চিত্রনায়ক সোহেল রানা, অভিনেতা ডিপজল, নায়িকা কবরী ও ময়ূরী ও অন্যান্যদের এনেও করা হয়েছে বা হবে?

বা আমাদের কোটি মানুষের প্রাণেরমানুষ প্রিয় মাশরাফিকে কি এই প্রশ্নটা করা হয়েছে এভাবে গলা টানতে-টানতে যে, ”আপনি তো এমনিতেই বিখ্যাত, আবার রাজনীতিতে আসা কোন উদ্দেশ্যে? কী করতে চান রাজনীতিতে?”

হিরো আলমের এমপি হবার যোগ্যতা নাই থাকতে পারে। তাকে মনোনয়ন দেয়া নাই হতে পারে। বা মনোনয়ন দেয়া হলেও সে ভোটে ফেল করতে পারে। সেটা তার গণতান্ত্রিক অধিকার।

কিন্তু হিরো আলম ‘আনস্মার্ট’, ‘অশিক্ষিত’, ‘গরীব’ ‘ফকিন্নির পুত’ ‘মুর্খ’ (এই কথাগুলো আমি ফেসবুকে এই দুই দিনে হিরো আলমকে নিয়ে লোকের কমেন্টে পড়েছি) তাই সে নির্বাচনের মনোনয়ন ফর্ম কিনতে পারবে না বলেই সাব্যস্ত করেছে আমাদের সুশীল মন।

কিন্তু এই সুশীলরাই আবার দেখি সাবোলটার্নদের পক্ষে নানাখানে কথা বলেন। তারাই আবার শ্রেনী-বর্ণ ও জাত্যাভিমানের বিরুদ্ধে অবস্থান নেন।

আমরা নিম্নবর্গের সংস্কৃতি নিয়ে গালভরা কথা বলি। কিন্তু একজন প্রকৃত নিম্নবর্গের মানুষ যখন নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন মাত্র সেটিই ‘সুশীল-শিক্ষিত’ সমাজ মেনে নিতে পারছে না।

তাকে নিয়ে আমরা বুলিং করতে ছাড়ছি না। তাকে নিয়ে ‘মজা’ নিতে ছাড়ছি না। তাকে পরোক্ষ ‘র‍্যাগ’ দিতে ছাড়ছি না।

হিরো আলমের পক্ষে বা বিপক্ষে আমি নই। হিরো আলম একটি লিটমাস টেস্ট। আমাদের সুশীল মন কতটা বর্ণবাদী সেটা টেনে বের করে আনে হিরো আলম।

আপনি ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপনের বিরোধীতা করেন। কারণ এটা সমাজে বর্ণবাদ ছড়ায় বলে আপনি মনে করেন। কিন্ত হিরো আলম ‘শুদ্ধ ভাষায় ঠিক মতন মনোনয়ন শব্দটা উচ্চারণ করতে পারে না’ বলে, সে দেখতে ‘আনস্মার্ট’ বলে ‘অশিক্ষিত’ বলে তারে যখন ট্রল করেন, তারে যখন খারিজ করে দেন তখন কি সেটা বর্ণবাদী আচরণ নয়, মহামান্য?

ঠিক এই মানসিকতা থেকেই তৈরি হয়েছিল আর্য আর অনার্যের মিথ। এইজন্যই আমাদের মিথের অসুরেরা দেখতে হিরো আলমের মত কালো, খাটো, বিদঘুটে। হয়তো অসুর মানেই হিরো আলমের মতন দাঁত উঁচা।

হে হিরো আলমকে-নিয়ে-ট্রল-করা-সমাজ, আপনার মুখে কি নিম্নবর্গের সংস্কৃতির জয়গান তথা সাবোলটার্ন সোসাইটির কালচারাল ফাইট বা এই ভূখন্ডের মিথের সেলিব্রেটি অসুর রাবণের পক্ষে গান গাওয়াটা মানায়?

একটু ভেবে দেখবেন।

আর আমার উপর রাগ নিয়েন না। আমাকে পারলে ক্ষমা করে দিয়েন। কারণ আমি বুদ্ধিজীবীতা করার ধৃষ্টতা দেখাই নাই। আমিও প্রকৃতই হিরো আলমের সমাজের একজন।

আমি কৃষক ও গরিব সমাজের মানুষ। আমার পাড়ার খেলার সাথীরা বড় হয়ে কেউ গার্মেন্টেসে কাজ করতে গেছে, কেউ ওয়ার্কশপ দিয়েছে, কারো কৈশোরে বিয়ে হয়ে গেছে, কেউ রোগে-ভোগে মরে গেছে। আমার খেলার সাথীদের কেউ ‘মান বাংলায়’ ঠিক মতন কথাও বলতে পারে না। আর আমার বংশেও এলিট বা অভিজাত কেউ নাই। আমি খেটে-খাওয়া পরিবারের মানুষ। আমার আত্মীয়-স্বজনেরাও সব গরীব।

হয়তো অন্যের কাছে হাত-পেতে খায় না। কিন্তু তারা গরীব। আমিও দেখতে খাটো আর কৃশকায়। আমার মুখের থুৎনির দিকটাও দেখতে বানরের সাথে অনেকটা মিল আছে। আমাকে নিয়েও ইচ্ছা হলে ট্রল করতে পারেন। আমিও হিরো আলমের মতন নিম্নবর্গের বিধায় আমারো কোনো প্রতিরোধ নাই।

নিম্নবর্গের প্রতিরোধ থাকে না বলেই তারা নিম্নবর্গ থেকে যায়। উচ্চবর্গেরা সব অর্জুনের মতন রাজরক্ত বহন করে। আর হিরো আলমরা সব একলব্য। তাদেরকে আপনাদের সাথে এক পংক্তিতে বসতে না দেয়াই শ্রেয়।

Tags: বুলিংহিরো আলম
Previous Post

সোলারির চাকরি পাকা করল রিয়াল

Next Post

জিম্বাবুয়েকে ফলো-অন করাবে বাংলাদেশ?

Next Post

জিম্বাবুয়েকে ফলো-অন করাবে বাংলাদেশ?

গ্রামীণফোনের ফেসবুক পেজে ফ্যান দেড় কোটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT