চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোলারির চাকরি পাকা করল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 13, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

দুই সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদের চেহারাটাই বদলে দিয়েছেন সান্টিয়াগো সোলারি। হুলেন লোপেতেগির সময় রিয়ালের যে অবস্থা হয়েছিল, সেখান থেকে দুর্দান্তভাবে ‘বিপর্যয় সুরক্ষাকারীর’ কাজটা সামলেছেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলে সফল এ আর্জেন্টাইন কোচ।

শুধু তাই নয়, সোলারি আমলে রিয়াল রীতিমতো উড়ছে। দলের ভাগ্যের চাকা ঘোরানোর জন্যে তাই সোলারিকে পুরস্কৃত করল রিয়াল। তার চাকরি পাকা করে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

শেষ তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইউরোপের অন্যতম সেরা দল রিয়াল। আর নতুন কোনো কোচ নয়, সোলারিই হয়ে গেলেন স্থায়ী হেড মাস্টার। স্প্যানিশ মিডিয়ার খবর, আপাতত ২০২০ পর্যন্ত সোলারির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রিয়াল।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনও সোলারির ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। তাদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়ালে সবকিছু নিয়মমাফিক হচ্ছে। রিয়াল সোলারির চুক্তি নিয়ে ভাবনাচিন্তা করছিল। তাতে কোনো সমস্যা নেই।’

দলের চরম বাজে অবস্থার পর গত মাসে লোপেতেগিকে ছাঁটাই করে রিয়াল। তারপর থেকেই সোলারি দায়িত্ব নেন। এখন পর্যন্ত তার কোচিংয়ে রিয়াল চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। সোলারির দল গোল করেছে ১৫টি, দু’টি হজম করেছে। রিয়ালের ইতিহাসে আগের কোনো কোচের সূচনা এত ভালো হয়নি।

সোলারির পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত রিয়ালের ডিরেক্টর এমিলিও বার্তাগুয়েনো, ‘দারুণ কাজ করেছে সোলারি। যেভাবে সব চলছে তাতে আমরা খুব খুশি।’

Tags: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসান্টিয়াগো সোলারি
Previous Post

নসরুল হামিদ ফাউন্ডেশন: স্বপ্ন পূরণে দৃঢ়তার প্রতীক

Next Post

‘হিরো আলমকে’ নিয়ে ট্রল বুলিংয়ের নামান্তর

Next Post

'হিরো আলমকে' নিয়ে ট্রল বুলিংয়ের নামান্তর

জিম্বাবুয়েকে ফলো-অন করাবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT