চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 05, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

২৯ বলে ২৩ রানের বিনিময়ে খোয়াতে হয় ৮টি উইকেট। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এমন ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের মাশুল দিয়ে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। কিউইদের আগে তাদেরই প্রতিবেশি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানিরা।

টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান তোলে। হাফসেঞ্চুরি করেন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। জবাবে নিউজিল্যন্ড ১৬.৫ ওভারে অলআউট হয়ে যায় ১১৯ রানে। একা লড়াই চালান অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ব্যর্থ হয় তার একক প্রচেষ্টা।

প্রথম দু’টি ম্যাচে জিতে পাকিস্তান আগেই সিরিজ পকেটে পুরেছিল। শেষ ম্যাচে ৪৭ রানে জয় তুলে নিয়ে কিউইদের হোয়াইটওয়াশের বৃত্তও পূর্ণ করে তারা।

পাক ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ফকর জামান ১১ রান করে আউট হন। হাফিজের সঙ্গে জুটি বেঁধে বাবর দ্বিতীয় উইকেটে ৯৪ রান যোগ করেন। শেষে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। ৫৮ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা মারেন বাবর। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে ফিফটি ও দুটিতে ৪৫ ও ৪৯ রানের ইনিংস খেললেন বাবর।

শোয়েব মালিক চার নম্বরে ব্যাট করতে নেমে তিনটি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৯ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আসিফ আলিকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে লড়াই করার রসদ এনে দেন হাফিজ। আসিফ ২ রান করে নটআউট থাকেন। হাফিজ আপরাজিত থেকে যান ব্যক্তিগত ৫৩ রানে। ৩৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।

পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৩ রানের মধ্যে কলিন মুনরো (২) ও কলিন ডি’গ্র্যান্ডহোমের (৬) উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়। সেখান থেকে ফিলিপস-উইলিয়ামস জুটি ম্যাচে ফেরায় কিউইদের।

একসময় ৯৬ রানের মাথায় তিন উইকেট হারানো নিউজিল্যান্ড ইনিংসের শেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। লোয়ার অর্ডারের কোনো ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। উইলিয়ামসন ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ রান করে আউট হন। তবে দলের কাজে লাগেনি তার অধিনায়কোচিত ইনিংস। ফিলিপস করেন ২৬ রান।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন শাদাব খান। দুটি করে উইকেট ইমাদ ওয়াসিম ও ওয়াকাস মাকসুদের। একটি উইকেট দখল করেন ফাহিম আশরাফ। ম্যাচের সেরা হয়েছেন বাবর। আর সিরিজ সেরা হাফিজ।

দু’দলের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ নভেম্বর। প্রথম ম্যাচ হবে এই দুবাইতেই।

Tags: লিড স্পোর্টস
Previous Post

গুপ্তচরবৃত্তি: বাহরাইনে বিরোধীদলীয় নেতার আমৃত্যু কারাদণ্ড

Next Post

ইউক্রেনে অ্যাসিড হামলায় আহত দুর্নীতিবিরোধী কর্মীর মৃত্যু

Next Post

ইউক্রেনে অ্যাসিড হামলায় আহত দুর্নীতিবিরোধী কর্মীর মৃত্যু

তরিকুলের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT