চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তচরবৃত্তি: বাহরাইনে বিরোধীদলীয় নেতার আমৃত্যু কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 05, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
বাহরাইন-কাতার-আমৃত্যু কারাদণ্ড-বিরোধী দলীয় নেতা

কাতারের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনের বিরোধীদলীয় নেতা শেখ আলী সালমানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন দেশটির আপিল আদালত।

যদিও কয়েক মাস আগে বাহরাইনি হাইকোর্ট সালমানকে ‘বিরোধী রাষ্ট্রের’ সঙ্গে যোগসাজশের দায় থেকে মুক্তি দিয়েছিলেন। সেই রায়ের আপিলে এবার দোষী সাব্যস্ত হওয়ায় সর্বোচ্চ আদালত তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিলেন।

২০১৭ সালে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিল বাহরাইন। তখন থেকে দেশটিকে ‘বিরোধী রাষ্ট্র’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে ‘বাহরাইনের ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান দমনপীড়নের মাঝে ‘ন্যায়বিচারের হাস্যকর বিকৃতি’ হিসেবে উল্লেখ করেছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও নর্থ আফ্রিকা বিষয়ক পরিচালক হেবা মোরায়েফ বলেন, ‘এই রায়… যে কোনো ধরনের ভিন্নমত দমনে বাহরাইনি সরকারের অবিরাম নিষ্ঠুর এবং আইনবিরোধী প্রচেষ্টার আরেকটি নিদর্শন।’

‘শেখ আলী সালমান একজন রাজনৈতিক কারাবন্দী যাকে শুধুই শান্তিপূর্ণভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করার দায়ে আটকে রাখা হয়েছে,’ বলেন তিনি।

আলী সালমান বর্তমানে বেআইনি ঘোষিত আল-ওয়েফাক আন্দোলনের নেতা। ২০১১ সালে সরকারবিরোধী অস্থিরতা সৃষ্টির জন্য কাতারের সঙ্গে মিলে চক্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল আলী সালমানের বিরুদ্ধে। তার সঙ্গে আরও দুই বিরোধী দলীয় নেতা হাসান সুলতান এবং আলী আলআসওয়াদকেও কেউ আটক করা হয়।

এই দু’জনও সালমানের সঙ্গে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন।

Tags: আমৃত্যু কারাদণ্ডকাতারবাহরাইনসেমি লিড
Previous Post

সমাজ পরিষ্কার হচ্ছে, আমি খুশি

Next Post

নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করল পাকিস্তান

Next Post

নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ইউক্রেনে অ্যাসিড হামলায় আহত দুর্নীতিবিরোধী কর্মীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT