চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক কাজ করেও আমি তৃপ্ত নই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 03, নভেম্বর 2018
in বিনোদন
A A

বাংলা ছোট পর্দার সুপারস্টার বলা হয় তাকে। এই সময়ে তার বাজার দরও চড়া মূল্যের। অগনিত কাজ করে যাচ্ছেন তিনি। অথচ এতো এতো কাজ করেও নাকি তৃপ্ত নন মোশাররফ করিম! হ্যাঁ। এমনটাই জানালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেতা।

দেশে টিভি নাটকের ঐতিহ্য এখন কি সোনালী অতীত?-এমন জিজ্ঞাসাকে সামনে রেখে শুক্রবার বিকেলে ‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজন করে ‘পেশাদারিত্বের সংকটে দেশের টেলিভিশন নাটক ও অভিনয় শিল্প’ নামের একটি মুক্ত আলোচনা। যেখানে নিজের আলোচনায় পেশাদারিত্ব মনোভাব ও ছোট পর্দায় কাজের মান নিয়ে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেন মোশাররফ করিম।

বর্তমানে দেশের টিভি নাটকের পটভূমিত ছোট হয়ে আসছে, গল্পের চরিত্র কমে যাচ্ছে। শত শত অভিনয় শিল্পী কর্মহীন হয়ে পড়ছে এবং দর্শক প্রিয়তা হারাচ্ছে টিভি নাটক। এর উত্তরণের উপায় খুঁজতে শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় এক সেমিনারের। যেখানে উপস্থিত ছিলেন অভিনয় শিল্প সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, হিল্লোল,আজাদ আবুল কালাম, চয়নিকা চৌধুরী,
সুইটি, চিত্রলেখা গুহ, মোহন খান, তানিয়া আহমেদ, সুমন আনোয়ারউর্মিলা শ্রাবন্তী কর, জাকিয়া বারী মম, শামিমা তুষ্টি, রওনক হাসান,আহমেদ রুবেল, মাজনুন মিজান, বৃন্দাবন দাস, এস এ হক অলিক, সনি রহমান, কে এস ফিরোজ, মৌটুসি বিশ্বাস, লুতফুর রহমান জর্জ, এজাজ মুন্না, মোস্তফা মনন, সাজিন হাসান বাবু সহ অনেক নাট্যকার, নির্মাতা, শিল্পী।

প্রবীন অভিনেতা ও নাট্য নির্মাতাদের মধ্যে ছিলেন মামুনুর রশিদ,ড. এনামুল হক, আবুল হায়াত,দিলারা জামান, মাসুম আজিজ, আফরোজা বানুসহ অনেকে।

কীভাবে নাটকের পেশাদারিত্ব সংকট দূর করা যায় সেটা নিয়ে আলোচনার আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ। এর সাথে নাট্যকার সংঘ, ডিরেক্টর গিল্ড, প্রডিউসারস এসোসিয়েশন একাত্মতা প্রকাশ করে তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দশটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আর সেখানেই মোশাররফ করিম নাটকের গুণগত মান পরিবর্তনের কথা তুলে ধরেন। জানান, এখন প্রচুর কাজ করলেও তিনি তৃপ্ত নন। প্রচুর কাজ করে টাকা রোজগার ঠিকই করছি, কিন্তু গুণগত কাজ খুব একটা হচ্ছে না। টাকা রোজগারটা যদি ভালো প্রক্রিয়ার ভেতর দিয়ে করা যায় তাহলেই মানসিক তৃপ্তিটাও আসবে বলে মনে করেন এই অভিনেতা।

আর গুণগত মান তখনই পরিবর্তন হবে যখন নাটক নির্মাণে বাজেট বাড়বে। নাটকের সঙ্গে জড়িত প্রত্যেককে তাদের যথাযথ সম্মানী দিলে কাজের মানের পরিবর্তন হবে বলেও বিশ্বাস করেন এই অভিনেতা।

এদিকে পেশাদারি মনোভাব নিয়ে কথা বলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলা নাটকে সংকট দূরীকরণে চঞ্চল মনে করেন, যার যার সংকট তাকেই দেখতে হবে একত্রিত হয়ে দায়বদ্ধতার জায়গা থেকে নিজেদের কাজটি করতে হবে। ফাঁক ফোকরের ভেতর দিয়ে অন্যভাবে হাত মিলিয়ে যার যার সুবিধা আদায় করলাম, তাহলে আমাদের অভিনয় শিল্পী সংঘ বাঁচবে না এবং আমাদের শিল্পীও বাঁচবে না। একত্র হতে পারলেই সংকট থেকে উত্তরণ সম্ভব।

Tags: আজাদ আবুল কালামআহমেদ রুবেলএজাজ মুন্নাএস এ হক অলিককে এস ফিরোজচয়নিকা চৌধুরীচিত্রলেখা গুহজাকিয়া বারী মমতানিয়া আহমেদবৃন্দাবন দাসমাজনুন মিজানমোশাররফ করিমমোস্তফা মননমোহন খানমৌটুসি বিশ্বাসরওনক হাসানলিড বিনোদনলুতফুর রহমান জর্জশহীদুল আলম সাচ্চুশামিমা তুষ্টিশিল্পী সংঘসনি রহমানসাজিন হাসানসুইটিহিল্লোল
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগকে ‘শেষ’ করতে আসছে নতুন টুর্নামেন্ট?

Next Post

শুকরানা মাহফিলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Next Post

শুকরানা মাহফিলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

প্রেসবক্সে দাঁড়িয়ে রাজিনের অবসরের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT