চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগকে ‘শেষ’ করতে আসছে নতুন টুর্নামেন্ট?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 03, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বের গোপন তথ্যের বোম ফাটাতে ওস্তাদ ফুটবললিকসের তথ্য যদি সত্যি হয়, তাহলে আস্তে আস্তে নিজের শেষ দেখতে পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট। ইউরোপিয়ান ক্লাবগুলোর অংশগ্রহণে প্রতিবছর বসা জনপ্রিয় এ ফুটবল আসরকে টেক্কা দিতে ২০২১ নাগাদ আসছে ‘ইউরোপিয়ান সুপার লিগ’। যাতে অংশ নিতে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়বে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো!

ফুটবললিকসের বরাতে জার্মান সংবাদ মাধ্যম ডের স্পিগেল জানাচ্ছে, রিয়াল-বার্সাকেসহ ইউরোপের মোট ১১টি অভিজাত দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে খেলবে সুপার লিগে। ম্যানইউ, আর্সেনাল, চেলসি, ম্যানসিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি, এসি মিলানের মতো বড় দলগুলো থাকবে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে।

নতুন এ টুর্নামেন্টে অতিথি দল হিসেবে থাকছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মার্শেই, ইন্টার মিলান ও রোমা। মোট ১৬ দলকে নিয়ে শুরু হবে ইউরোপিয়ান সুপার লিগ।

যদি এই ১৬টি দল নিজেদের নাম প্রত্যাহার করেই নেয়, তাতে নিশ্চিতভাবেই রঙ হারাবে চ্যাম্পিয়ন্স লিগ। বদলে যাবে ইউরোপিয়ান ফুটবলের ধরণও। বড় দলগুলো ছাড়া কোনো মূল্যই থাকবে না চ্যাম্পিয়ন্স লিগের।

দুই ধাপে খেলা হবে সুপার লিগে। প্রথম ধাপে হবে গ্রুপপর্ব। পরের ধাপে নকআউট। ছোট দলগুলোকে তুলে আনতে হবে ইউরোপা লিগের মতো প্রতিযোগিতাও।

নতুন ধরনের টুর্নামেন্টের খবর শিরোনাম হওয়ার পর অন্য বড় ক্লাবগুলো সুপার লিগ নিয়ে নিশ্চুপ থাকলেও মুখ খুলেছে বায়ার্ন। বিবৃতিতে জার্মান লিগ জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুপার লিগ নিয়ে কোনো ধারণাই নেই তাদের। কোনো প্রকার চুক্তিতেও আসেনি বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

Tags: ইউরোপিয়ান সুপার লিগউয়েফাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
Previous Post

বিখ্যাত শুটার যেভাবে হত্যা করল মানুষখেকো অবনীকে

Next Post

‘অনেক কাজ করেও আমি তৃপ্ত নই’

Next Post

‘অনেক কাজ করেও আমি তৃপ্ত নই’

শুকরানা মাহফিলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT