চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকার থাকার কোন সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 21, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের বেকার থাকার কোন সুযোগ নেই, একটু যদি কেউ উদ্যোগ নেয় তাহলে নিজের পায়ে দাড়াতে পারবে। নিজের সাথে সাথে পরিবারকে সহযোগিতা করতে পারবে’। 

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বিকেএসপি’র মাল্টি স্পোর্টস ইনডোর কমপ্লেক্স উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে আমরা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা কর্মসংস্থানের মধ্য দিয়ে নিজেদের উদ্যোগে কাজ করতে পারে।

আমরা কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিয়েছি, এখানে বিনা জামানতে একজন যুবক ২ লাখ টাকা ঋণ নিয়ে নিজের প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র আকারের ব্যবসা গড়ে তুলতে পারে। যুব সমাজকে যাতে বেকার হয়ে ঘুরে বেড়াতে না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

তারুন্যই তো মেধা ও মনন বিকাশের সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটা তরুণদের কাজ। আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি ভবিষ্যতের জন্য।

তিনি শারীরিক ও মানসিক বিকাশে স্টেডিয়াম , প্রশিক্ষণ কেন্দ্র এবং ইনডোর কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরও বলেন, লেখাপড়ার সাথে সাথে খেলাধূলাকে গুরত্ব দেয়ার জন্য সারা বছর খেলার জন্য মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্পোর্টসকে নিজের পরিবারের অংশ হিসেবে  উল্লেখ করে বলেন, আমার পরিবারের সবাই খেলাধুলা করতেন। তাই এ দেশে যাতে খেলাধুলা আরও বিকশিত হোক সেটা আমাদের লক্ষ্যে।

Tags: বেকারলিড নিউজশেখ হাসিনা
Previous Post

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

Next Post

১১ বছর পর মেসি-রোনালদোকে ছাড়া এল ক্ল্যাসিকো

Next Post

১১ বছর পর মেসি-রোনালদোকে ছাড়া এল ক্ল্যাসিকো

গরুর মাংসে শারদীয় অফার: সংখ্যাগুরুর অবাক উৎসব ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT