চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ বছর পর মেসি-রোনালদোকে ছাড়া এল ক্ল্যাসিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 21, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় আগামী রোববার এল ক্ল্যাসিকোর ধ্রুপদী লড়াইতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিন্তু এদিন এক অপরিচিত দৃশ্যই চোখে পড়বে ফুটবল সমর্থকদের। কারণ গত এক দশকের বেশি সময় ধরে এই লড়াইকে যারা অন্য মাত্রা দিয়েছিলেন, তারাই থাকছেন না মাঠে। ১১ বছর পর মেসি-রোনালদোকে ছাড়া এই প্রথম এল ক্ল্যাসিকো হতে যাচ্ছে।

দুই কারণে দলের দুই সামনের জেনারেলকে পাচ্ছে না রিয়াল-বার্সা। এই মৌসুমেই বার্নাব্যু ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন ইতালিতে। তার চলে যাওয়ার পর থেকেই অবশ্য ধুকছে রিয়াল। ২০০৯ সাল থেকে দলের আত্ম হয়ে থাকা পর্তুগিজ তারকাকে ছাড়া জীবনই যেন গোছাতে পারছে না লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের মতো বার্সেলোনা পাচ্ছে না তাদের প্রধান সেনা ও জাদুকর মেসিকে। শনিবার রাতেই সেভিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন এলএম টেন। তিন সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে তাকে। ম্যাচে ৪-২ গোলে জয় পায় বার্সা।

মেসি-রোনালকো ছাড়া সবশেষ এল ক্ল্যাসিকো কখন হয়েছে? ঘাড় ঘোরালেও অনেক দূর তাকাতে হবে। সেই ২০০৭ সালে, মানে ঠিক ১১ বছর আগে। মেসি স্পেনে থাকলেও তখনও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ দাপাচ্ছিলেন রোনালদো।

২০০৭’র সেই ক্ল্যাসিকোতে ম্যাচ হয়েছিল চরম প্রতিদ্বন্দ্বতার। তবে জুলিও বাতিস্তার গোলে বার্সাকে হারিয়েছিল রিয়াল এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শিরোপা জিতেছিল। সে বছর বার্সা হয়েছিল লিগের তিননম্বর।

২০০৪’র পর এই ১৪ বছরে মাত্র দুটি এল ক্ল্যাসিকো মিস করেছেন মেসি। ওই দুই ম্যাচের একটিতেও জিততে পারেনি বার্সেলোনা। ২০০৬’র ক্ল্যাসিকোতে (মেসি তখনও বেড়ে উঠছেন) ঘরের মাঠে ১-১ ড্র করে কাতালানরা।পরে চ্যাম্পিয়ন্স লিগেরও একই ফলাফল।

এল ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বোচ্চ স্কোরার মেসি। বার্সা তারকার গোল সংখ্যা ২৬। রিয়ালের দুই লিজেন্ড ডি স্টেফানো ও রোনালদোর চেয়ে বেশ এগিয়ে তিনি। স্টেফানো ও রোনালদো দুজনেই করেছেন সমান ১৮টি করে গোল।

Tags: এল ক্ল্যাসিকোমেসি-রোনালদোলিড স্পোর্টস
Previous Post

বেকার থাকার কোন সুযোগ নেই: প্রধানমন্ত্রী

Next Post

গরুর মাংসে শারদীয় অফার: সংখ্যাগুরুর অবাক উৎসব ভাবনা

Next Post

গরুর মাংসে শারদীয় অফার: সংখ্যাগুরুর অবাক উৎসব ভাবনা

কয়েকটি আন্তর্জাতিক নৃত্য উৎসবে পারফর্ম করেছে তুরঙ্গমী

নাচই আমার সাধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT