চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে দলে চমক রাব্বি, ফিরলেন সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 11, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল জানায় বিসিবি।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ফেরা ও ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বির ডাক পাওয়া চমক বলা যায়। ৩০ বছর বয়সে প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন রাব্বি।

ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে বাঁহাতি ব্যাটসম্যান রাব্বি প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৭০৮ রান করেছিলেন, গড় ৪৭.২০। তারপর বাংলাদেশ ‘এ’ দল ঘুরে জাতীয় দলেই। কিছুদিন আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৫৯ রান করেছিলেন রাব্বি। পরে আয়ারল্যান্ড সফরে টাইগার ‘এ’ দলের হয়ে দুই ইনিংসে ৫৩ ও ৭৪ রানের ইনিংস খেলেন। চলতি জাতীয় লিগের প্রথম রাউন্ডে বরিশাল বিভাগের হয়ে ১৯৫ রানের একটি ইনিংস এসেছে তার ব্যাটে।

গত জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। পরে ‘এ’ দল, হাই-পারফরম্যান্স দলের হয়ে দারুণ খেলে আবারও মূল দলে ফিরলেন।

ফজলে মাহমুদ রাব্বি

এশিয়া কাপের দলে থাকা মুমিনুল হক জায়গা ধরে রাখতে পারেননি। তবে দুবাইয়ে ওপেনিংয়ে নেমে রান না পাওয়া সম্ভাবনাময় তরুণ নাজমুল হোসেন শান্ত টিকে গেছেন।

আঙুলের চোটে অলরাউন্ডার সাকিব আল হাসান ও কব্জির চোটে থাকা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে পাওয়া যাবে না জানাই ছিল। তাদের ছাড়াই জিম্বাবুইয়ানদের মোকাবেলা করতে হবে টাইগারদের।

তবে হালকা চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা মাহমুদউল্লাহ ও মুশফিকের স্কোয়াডে থাকা বাংলাদেশের জন্য স্বস্তিরই। আঙুল ও ঊরুতে হালকা চোট থাকা অধিনায়ক মাশরাফীকেও মিস করতে হচ্ছে না স্বাগতিকদের।

মিরপুরে ২১ অক্টোবর হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে।

বাংলাদেশ দল
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
Previous Post

১৬ বছর পর প্রকাশ পেল ঈশিতার গান ভিডিও

Next Post

ফ্রিল্যান্সারের জীবন নিয়ে ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’

Next Post
আউটসোর্সিং

ফ্রিল্যান্সারের জীবন নিয়ে ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’

জীবন বাঁচানো পানি নিয়ে যে আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT