চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর পর প্রকাশ পেল ঈশিতার গান ভিডিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 11, অক্টোবর 2018
in বিনোদন
A A

একযুগ আগে তিনি নাচতেন, গাইতেন, উপস্থাপনা করতেন, সঙ্গে অভিনয়ও করতেন। সবখানেই পেয়েছিলেন জনপ্রিয়তা। এরপর সংসারে মনোযোগী হন। বলছি, রুমানা রশিদ ঈশিতার কথা। বছর চারেক অভিনয়ের বিরতি দিয়ে আবার কামব্যাক করেছেন লাইট-ক্যামেরা, অ্যাকশন-আট ও আলোর ঝলকানিতে।

তবে কণ্ঠশিল্পী ঈশিতা গান ছেড়ে দূরে ছিলেন প্রায় ১৬ বছর। ২০০২ সালে পঞ্চম ও শেষ গানের অ্যালবাম প্রকাশ পায় তার। এতোগুলো বছর পর আজ (১১ অক্টোবর) প্রকাশ পেল ঈশিতার নতুন গান ‘তোমার জানালায়’ সঙ্গে মন ছুঁয়ে যাওয়া ভিডিও।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চ্যানেল আই অফিশিয়াল এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

গানে ঈশিতাকে দেখা গেছে নতুনভাবে। পাওয়া গেছে গল্পনির্ভর ভিডিও। এটি নির্মাণ করেছে জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির প্রতিষ্ঠান পপকর্ন। ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা নিজেই, সঙ্গে আসাদুজ্জামান আসাদ।

‘তোমার জানালায়’ গানটি লিখেছেন সোহেল আরমান আর সুর-সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গান প্রকাশের আগে ঈশিতা বলেছিলেন, শৈশব থেকে এখনও গানের সঙ্গেই আছি। গান ছাড়ার সাহস আমার নেই। চর্চাটা চালিয়ে গেছি সবসময়। তবে মাঝের সময়টা ঘরের বাইরে সেটির প্রকাশ ঘটেনি।

‘এখন মনে হলো, যেহেতু ১০/১২টা গান নিয়ে অ্যালবাম তৈরির কালচার নেই, তো একটা গান আবার করি। গানটা করার পর ভাবলাম, এখন তো ভিডিও লাগে! পরে রেদওয়ান রনির পরিকল্পনায় কাজটি শেষ করলাম। চেষ্টা করেছি গানে-গল্পে একটা অনুভূতির গল্প বলতে।’

দীর্ঘদিন পর ঈশিতার কণ্ঠে নতুন গান পেয়ে খুশি হয়েছেন শ্রোতা-দর্শক। এটি দেখার পর আবেগ ও অনুভূতির মিশ্রণে অনেকেই মন্তব্য করেছেন। বেশিরভাগ মন্তব্য ছিল এমন, ভিন্ন পরিবেশ, ভিন্ন গান। লাভ ইট! কেউ আবার বলেছেন, এই ওয়েদারের সঙ্গে গানটি পুরোপুরি পারফেক্ট। অনেকে ধন্যবাদ জানিয়েছেন গানটির প্রকাশক চ্যানেল আইকে।

উপভোগ করুন ঈশিতার নতুন গান ভিডিও ‘তোমার জানালায়’

Tags: ঈশিতামিউজিক ভিডিওরেদওয়ান রনিলিড বিনোদন
Previous Post

মাছে কমে রোগ, বাড়ে আয়ু

Next Post

ওয়ানডে দলে চমক রাব্বি, ফিরলেন সাইফউদ্দিন

Next Post

ওয়ানডে দলে চমক রাব্বি, ফিরলেন সাইফউদ্দিন

আউটসোর্সিং

ফ্রিল্যান্সারের জীবন নিয়ে ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT