চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ায় তরুণীদের মধ্যে বাড়ছে স্তন ক্যান্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 09, অক্টোবর 2016
in অন্যান্য, স্বাস্থ্য
A A

চিকিৎসাবিজ্ঞান দিন দিন উন্নত হচ্ছে। মরণব্যাধী ক্ক্যাযান্ন্সাসাররের বিভিন্ন শাখা-প্রশাখার উন্নত চিকিৎসা নিয়ে নতুন নতুন পদ্ধতিও বের হচ্ছে সময়ের সঙ্গে।

কিন্তু চিকিৎসা ও স্বাস্থ্যজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও এশিয়া অঞ্চলে ভয়াবহ স্তন ক্যান্সারে আক্রন্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। শুধু তাই নয়, প্রাণঘাতী এই রোগটির ঝুঁকি বয়সের সঙ্গে বাড়ার কথা থাকলেও বিশ্বের অন্যান্য অংশের প্রেক্ষিতে এশীয় নারীদের মধ্যে তুলনামূলক কম বয়সে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখছেন গবেষকরা।

অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ আরলিন চ্যান জানান, বিশ্ব জুড়ে যে বয়সসীমায় স্তন ক্যান্সার সবচেয়ে বেশি হয়, এশিয়ায় সেই বয়সসীমা আরও ১০ বছর কম থেকে শুরু হচ্ছে। এছাড়াও পশ্চিমা দেশগুলোতে ধরা পড়া স্তন ক্যান্সার টিউমারের জৈবিক বৈশিষ্ট্য থেকে এশিয়ায় সনাক্ত ক্যান্সারের টিউমারের বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন বলেও ধারণা করা হচ্ছে।

‘এই বিষয়টি স্তন ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে,’ বললেন আরলিন চ্যান, ‘কেননা ক্যান্সার থেকে মুক্তির হার বাড়াতে প্রধান পার্থক্যটা হবে কোন বয়সে এই রোগীরা চিকিৎসার জন্য আসছে।’

ল্যানসেট অঙ্কোলজি কমিশনের একটি দলের অংশ হিসেবে গবেষণা প্রকল্পে কাজ করেছেন অধ্যাপক চ্যান। দলটি বিভিন্ন অঞ্চলে স্তন ক্যান্সার সনাক্ত করতে রোগীর উপস্থিতি এবং চিকিৎসা নিতে সম্মতি দেয়ার ওপর জনসংখ্যার উচ্চ ঘনত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক জাতীয়তাবাদী মনোভাবের প্রভাব নিয়ে কাজ করেছে।

গত সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গবেষণা নিবন্ধটি উপস্থাপন করেন চ্যান। সেখানে তিনি বলেন, এশীয় দেশগুলোর প্রায় ১০ থেকে ২৫ শতাংশ স্তন ক্যান্সার রোগী ‘ডি নোভো মেটাস্ট্যাটিক’ পর্যায়ে আক্রান্ত অবস্থায় চিকিৎসার জন্য আসে। এর অর্থ হলো, এই রোগীদের ক্যান্সার সনাক্ত হয় চতুর্থ বা তারও পরের ধাপে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এই সংখ্যাটি ৩ থেকে ৫ শতাংশ।

এছাড়াও তৃতীয় ধাপের স্তন ক্যান্সার রোগীর পরিমাণ অস্ট্রেলিয়ায় ১০ থেকে ১২ শতাংশ হলেও এশিয়ার চীন এবং ভারতের মতো দেশগুলোতে তা বেড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্তও ঠেকেছে।

অক্টোবরকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্যই এ মাসেই গবেষণাপত্রটি উপস্থাপন করা হলো। ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে আগামীকাল ১০ অক্টোবর বাংলাদেশ জুড়ে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন করা হবে।

Tags: এশিয়াক্যান্সারস্তন ক্যান্সার
Previous Post

নার্গিস সুস্থ হয়ে উঠবে, আশা স্বজনদের

Next Post

জীবনে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলে উপার্জন করলাম: বাঁধন

Next Post

জীবনে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলে উপার্জন করলাম: বাঁধন

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT