চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলে উপার্জন করলাম: বাঁধন

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
3:24 অপরাহ্ন 09, অক্টোবর 2016
in বিনোদন
A A

অসংখ্য প্রতিযোগিকে পেছনে ফেলে ফেয়ার এ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ চ্যাম্পিয়ন হয়েছেন সাভারের বাঁধন কুমার সাহা। চ্যানেল আই অনলাইনে দেওয়া এক সাক্ষাতকারে বাঁধন জানালেন তার সামনে এগিয়ে যাওয়ার কথা এবং চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি।

চ্যানেল আই অনলাইন: জীবনের প্রথম উপার্জন কেমন লাগছে?
বাঁধন: অবশ্যই অসাধারণ একটি মুহূর্ত। বাচ্চাদের পড়িয়ে এর আগে উপার্জন করেছি, কিন্তু জীবনে প্রথমবার ক্যামেরার সামনে কথা বলে উপার্জন করলাম। আসলেই অন্যরকম অনুভূতি।

চ্যানেল আই অনলাইন: গতকাল যখন আপনার নাম জানালো হলো তখনকার অনুভূতি কেমন ছিলো?
বাঁধন: প্রথমে আমি আশা করতে পারিনি আমি হব। কিন্তু মনের ভেতরে একটু সাহস ছিল। সবগুলো এপিসোড আমার ভালো ছিলো। কোনো এপিসোড আমার খারাপ যায়নি। তাই আশাও করছিলাম। কারণ প্রতিটি পর্বে বাদ না পড়েই ভালোভাবে অতিক্রম করে এসেছি। তাই মনের ভিতর পজেটিভ অনেক কিছুই চলত। এখন হয়ে যাবার পরও আমি মনে করি, তেমন কিছুই অর্জন করতে পারিনি। বড় একটি পথ সামনে পারি দিতে হবে।

চ্যানেল আই অনলাইন: বড় এই পথটি পারি দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আছে?
বাঁধন: এই প্রতিযোগিতায় আসার পর থেকেই আমার একটি পরিকল্পনা ছিলো এখান থেকে বের হয়েই অভিনয় স্কুলে ভর্তি হবো। মিডিয়ার সব সেক্টরের জন্য নিজেকে গ্রুম করবো। নাচ, ফাইট, অভিনয়, কিভাবে কথা বলতে হবে সবকিছুতেই নিজেকে আরো বেশি দক্ষ করে তুলবো।

চ্যানেল আই অনলাইন: হিরো হওয়ার পর পরই ছবির অফার নায়িকা হিসেবে মাহিয়া মাহি কেমন ছিলো ওই মুহূর্তটি?
বাঁধন: ইন্ডাস্ট্রির সবাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমার জীবনের প্রথম ছবি হুমায়ূন আহমেদ স্যারের গল্প অবলম্বনে। সত্যিই আমি খুব ভাগ্যবান। অন্যদিকে হালের ক্রেজ মাহিয়া মাহির সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল বহুদিনের, আজ সেই ড্রিমটি পূরণ হয়ে গেলো।

চ্যানেল আই অনলাইন: ফেয়ার এন্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো’র পুরো জার্নিটা কেমন ছিলো?
বাঁধন: হিরো হবো এমন কোনো আত্মবিশ্বাস নিয়ে আমি জার্নিটা শুরু করিনি। কিন্তু গ্রুমিং’র সময় বন্ধু থেকে করে বিচারকরা অনেক সাপোর্ট দিয়েছে। একটি কথাই সবাই বলতো, তুমি পারবা তোমার মধ্যে সেই জিনিসটা আছে শুধু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আর বিশেষ করে আর্মির রাউন্ডের কথা বলতে চাই। একসময় খুব স্বপ্ন ছিলো আর্মিতে যোগ দিবো।পরে মিডিয়ায় কাজ করার খুব স্বপ্ন তৈরি হলো কিন্তু কোনো সুযোগ পচ্ছিলাম না। আমি ধন্যবাদ জানাতে চাই ইউনিলিভার, চ্যানেল আই ও বাংলাদেশ আর্মিকে। তাদের এতো সুন্দর প্ল্যাটফর্মে আমাকে জায়গা দিয়েছে এবং মিডিয়াতে কাজ করার সুযোগটি করে দিয়েছে।

চ্যানেল আই অনলাইন:সময় দেয়ার জন্য ধন্যবাদ
বাঁধন: চ্যানেল আই ও চ্যানেল আইয়ের সমস্ত বন্ধুদের জানাই ধন্যবাদ।

Tags: চ্যানেল আই
Previous Post

এশিয়ায় তরুণীদের মধ্যে বাড়ছে স্তন ক্যান্সার

Next Post

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

Next Post

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২

চার হাজারে মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT