চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে চ্যানেল আইয়ের ২০ বছরে পদার্পণ উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 01, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

কোটি প্রাণে মিশে আমরা এখন বিশে স্লোগানে রাজধানীর বাইরেও নানা আয়োজনে চ্যানেল আইয়ের ২০ বছরে পর্দাপণ উদযাপন করা হয়।

রাত ১২টা ১ মিনিটে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইক এবং অন্যরা।

সুনামগঞ্জে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে চ্যানেল আইয়ের ২০ বছরে পর্দাপণ উদযাপন করেন জেলার কর্মরত সাংবাদিকরা। উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু এবং অন্যরা।

নীলফামারী জেলা শিল্পকলা মিলনায়তনে আমার চ্যানেল আইর দর্শক ফোরাম রাতের প্রথম প্রহরে ২০ পাউন্ড কেক কেটে চ্যানেল আইয়ের ২০ বছরে পদার্পণ উদযাপন করেছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার আশরাফ হোসেন এবং অন্যরা।

চ্যানেল আই এর ২০ বছরে পদার্পণ উপলক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের কর্মসুচী। সকালে কক্সবাজারে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও কেক কাটা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আর কেক কাটা উৎসব।

এসব আয়োজনে অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার একে এম মাসুদ হোসেন, সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আয়াছুর রহমান, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির সহ আরও অনেকে।

সারাদেশের ন্যায় মেহেরপুরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ২০তম জন্মদিন। রাত ১২টা এক মিনিটের সময় জন্মদিনের কেক কেটে চ্যানেল আইয়ের জন্ম উৎসব পালন করা হয়। মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন। আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

কেক কাটা শেষে প্রধান অতিথি চ্যানেল আইয়ের পরিবারকে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।

Tags: ২০ বছরে পদার্পণচ্যানেল আইচ্যানেল আই জন্মদিনলিড নিউজ
Previous Post

কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ

Next Post

সৌদি আরবে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next Post

সৌদি আরবে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই একটি পরিপূর্ণ চ্যানেল: আতাউর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT