চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই একটি পরিপূর্ণ চ্যানেল: আতাউর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 01, অক্টোবর 2018
in বিনোদন
A A

‘কোটি প্রাণে মিশে, আমরা এখন বিশে’-এই স্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর চ্যানেল আই পা রাখলো বিশ বছরে। শতভাগ পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে ১৯ বছর পার করার এই অধ্যায়। যে চ্যানেল নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা নিয়ে কথা বলেছেন অনেকেই। চ্যানেল আইয়ের কুড়ি বছরের পদযাত্রায় চ্যানেলটি নিয়ে কথা বলেছেন বাংলা মঞ্চ নাটকের অন্যতম পুরোধা আতাউর রহমান।

বাংলাদেশি মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, মঞ্চ নির্দেশক এবং লেখক আতাউর রহমান। যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত। মঞ্চনাটকে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০১ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘একুশে পদক’-এ ভূষিত করে। চ্যানেল আইয়ের বিশ বছর পদার্পণ উপলক্ষ্যে চ্যানেল আইয়ের কাছে নিজের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা নিয়ে কথা বলেছেন তিনি:

‘‘শুধু কথায় নয়, কাজেও চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছে। আমাদের স্বাধীনতার মূল্যবোধ ও বঙ্গবন্ধুর মূল্যবোধকে সাথে করে নিয়ে এগিয়ে যাচ্ছে। চ্যানেল আই অনেক বিচিত্র ধরনের অনুষ্ঠান করে, তারমধ্যে একটি অনুষ্ঠান বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেটা হচ্ছে আমাদের কৃষি নিয়ে যে অনুষ্ঠানটি। শাইখ সিরাজ এটা বহুদিন ধরে করছেন। কৃষক ও কৃষি নিয়ে কথা বলারতো কেউ নেই, এটা নিরলস ভাবে চ্যানেল আই করে যাচ্ছে। অন্য চ্যানেলে এরকম অনুষ্ঠান আমি এখনো দেখিনি।

এছাড়া জাতীয় দিবসগুলো পালনেও চ্যানেল আই এগিয়ে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলো ছাড়াও বিখ্যাত মানুষের জন্মদিন পালন করে চ্যানেল আই। রবীন্দ্র-নজরুলের জন্মদিন, মৃত্যুদিন সহ পহেলা বৈশাখ, শ্রাবণ, শরৎ সমস্ত কিছু খুব আড়ম্বরপূর্ণ ভাবে পালন করে চ্যানেল আই। এজন্য এই চ্যানেলটি আমার ভীষণ প্রিয়।

আর অনুষ্ঠান মালার মধ্যে একটি অনুষ্ঠানতো কয়েক হাজার পর্ব সম্পন্ন হয়েছে, এটা বাংলাদেশের বহু মানুষের প্রিয়। অনুষ্ঠানের নাম ‘তৃতীয় মাত্রা’। যদিও অনুষ্ঠানটি একটি সোসিও-পলিটিক্যাল, তারপরও মানুষের খুব প্রিয় একটি অনুষ্ঠান। এছাড়া চ্যানেল আইয়ের আরেকটি খুব জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’। বহুদিন ধরে অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে চলছে। চ্যানেল আইয়ের নাটক গুলোও ভালো, স্পেশাল ঘরানার। বিশেষ দিন কেন্দ্রীক তাদের আয়োজন মুগ্ধ করে। আর তাদের সংবাদ পরিবেশনও খুব পরিশিলিত। সব মিলিয়ে চ্যানেল আই একটি পরিপূর্ণ চ্যানেল। যে চ্যানেলটি দেশে ও বিদেশের বাঙালিদের কাছে খুব সমাদৃত।’’

Tags: আতাউর রহমানচ্যানেল আইথিয়েটারনাটকমঞ্চলিড বিনোদন
Previous Post

সৌদি আরবে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে নেই বেল

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে নেই বেল

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT