চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইন আত্মঘাতী হতে পারে: টিআইবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in শিক্ষা
A A

সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন দীর্ঘ মেয়াদে আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, এ আইন অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, গণমাধ্যমকর্মী এবং যারা সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর গবেষণা করে, তাদের জন্যও বড় প্রতিবন্ধকতা। সাময়িক বিবেচনায় হয়তো এটি সন্তোষজনক বলে মনে হতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে এটি আত্মঘাতী হতে বাধ্য।

তিনি বলেন, আপনারা জানেন ৩২ ধারা একটি রয়েছে; যেখানে ঔপনেবিশিক সময়ের দুটো অফিসিয়াল নিরাপত্তা আইন পুনরায় স্বীকৃতি দেয়া হয়েছে। এটিকে আমরা খুবই পশ্চাৎমুখী বলে মনে করি।

টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, যারা স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতা করতে চায়, তাদের জন্য বড় ধরনের হুমকির সৃষ্টি হয়েছে এই আইনের মাধ্যমে। যেটিকে এক ধরনের নিরাপত্তাহীনতা বলা যায়।

এসময় তিনি আইনটির সংশোধন চেয়ে বলেন, রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে আমাদের দাবির কথা জানিয়েছি বিভিন্ন মাধ্যমে। আশা করবো তিনি আইনটি অনুমোদন না দিয়ে সংসদে আবার ফেরত পাঠাবেন। যাতে করে এটি পুনরায় বিবেচিত হতে পারে। সংশ্লিষ্ট অংশীজন যারা আছেন তাদের মাধ্যমে আইনটি পুনরায় সংশোধন করা যেতে পারে।

মানববন্ধনে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মনজুর এ আলম, প্রশাসনিক পরিচালক আবদুল আহাদ এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags: টিআইবিডিজিটাল নিরাপত্তা আইনসেমি লিড
Previous Post

সাকিব-শান্ত-অপু নেই, একাদশে সৌম্য-মুমিনুল-রুবেল

Next Post

‘মেকার্স ম্যানিয়া’য় ভালো সাড়া পেয়েছে ওয়ালটন ল্যাপটপ

Next Post

‘মেকার্স ম্যানিয়া’য় ভালো সাড়া পেয়েছে ওয়ালটন ল্যাপটপ

৮ বছর পর মঞ্চে নাচবেন তিশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT