চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর মঞ্চে নাচবেন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

দীর্ঘ আট বছর পর মঞ্চ নাচে ফিরছেন এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এমন চমকপ্রদ খবরই চ্যানেল আই অনলাইনকে জানালেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

বহুগুণের অধিকারী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে অনেক বছর মঞ্চে নাচতে দেখা যায় না। তিনি সারাবছর ব্যস্ত নাটক নয়তো সিনেমায় অভিনয় নিয়ে। দীর্ঘ বিরতি ভেঙে ৮ বছর পর আবার মঞ্চ নাচে ফিরছেন তিনি।

২৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে একটি কর্পোরেট শোতে নাচবেন তিশা। আর তাকে আবার মঞ্চে আনছেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।

দেশের জনপ্রিয় এই কোরিওগ্রাফার চ্যানেল আই অনলাইনকে জানান, তিশা তার অভিনীত সিনেমার গানের তিনটি গানে নাচবেন। এছাড়া একটি ফোক গানে পারফর্ম করবেন। মঞ্চে তিশার সঙ্গে আরও নাচবেন চিত্রনায়ক ইমন।

নৃত্য পরিচালক সোহাগ ও তিশা

নুসরাত ইমরোজ তিশা বলেন, এতদিন নাটকে ব্যস্ততার কারণে মঞ্চে পারফর্মের সুযোগ হয়নি। কারণ, মঞ্চে পারফর্মের আগে রিহার্সেলে সময় দিতে হয়। এখন আমি বিশেষ দিবস ও ঈদ ছাড়া নাটকে কাজ করি না। এজন্য হাতে যথেষ্ঠ সময় পেয়েছি। আয়োজনটাও বড়। সেজন্য আবার মঞ্চ নাচে ফিরছি।

এসময় মঙ্গলবার রিহার্সেল করেছেন বলেও জানান ‘আয়েশা’ খ্যাত এই অভিনেত্রী।

তিশার সবগুলো গানের কোরিওগ্রাফি করবেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি বলেন, আট বছর আগে তিশা যখন নিয়মিত নাচতো, তখন তার সঙ্গে অনেক কাজ করেছি। আরও বলেন, আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম তিশা আবার মঞ্চে নাচ করুক। কিন্তু ব্যাটে বলে মিলছিল না।

এই আয়োজনে আরও পারফর্ম করবেন মিম চৌধুরী, চিত্রনায়ক রোশান, চ্যানেল আই-সেরা নাচিয়ে’র সিনথিয়া। হাস্যরস দিয়ে উপস্থাপনা করবেন অভিনেতা সিদ্দিক ও চিত্রনায়িকা জলি।

Tags: আয়েশাইভান শাহরিয়ারইমনতিশালিড বিনোদন
Previous Post

‘মেকার্স ম্যানিয়া’য় ভালো সাড়া পেয়েছে ওয়ালটন ল্যাপটপ

Next Post

মানবপাচার রোধে অস্ট্রেলিয়া সীমান্ত নিরাপত্তা জোরদার

Next Post
ছবি: ইন্টারনেট

মানবপাচার রোধে অস্ট্রেলিয়া সীমান্ত নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে প্রজন্মের প্রতি আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT