চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন: দেশের ৪ ভাগের ৩ ভাগ মানুষ ঝুঁকিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in অর্থনীতি
A A

দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ছে ও অতিবর্ষণ হচ্ছে। এ কারণে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা দেশের মোট জনগোষ্ঠির ৪ ভাগের ৩ ভাগ, আর এই সংখ্যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।

বিশ্বব্যাংকের ‘এশিয়া হটসপটস ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের মূখ্য অথনীতিবিদ মুথুরা মানি এ তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়, ঝুঁকি মোকাবিলায় কোনো পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিভাগ চট্টগ্রাম। এই বিভাগের ১০ জেলার মধ্যে ৭ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বর্তমানে তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রি পরিমাণ বাড়ছে। এখনি তাপমাত্রা প্রতিরোধ করা না হলে আগামী ৫০ বছরে তাপমাত্রা আড়াই ডিগ্রি পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

বিশ্বব্যাংক আরও জানায়, প্যারিস জলবায়ু সম্মেলনের ঝুঁকি মোকাবেলার বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রা ২ দশমিক ৫০ শতাংশ হারে বাড়তে পারে। এখন যেটা প্রতি বছর এক থেকে দেড় শতাংশ হারে বাড়ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জলবায়ু মোকাবেলায় সরকার কাজ করছে। তবে এ ঝুঁকি মোকাবিলায় আরো পদক্ষেপ নিতে হবে। জলবায়ু মোকাবেলায় কম সুদে আরও ঋণ দরকার বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকার গত ১০ বছরে অর্থনীতিতে সমৃদ্ধি এনেছে। আগামীতে সরকার আবারও ক্ষমতায় এলে দেশ উন্নত দেশে পরিণত হওয়া সহজ হবে। ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হওয়ার যে ভীষণ আছে সেটা পূরণ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমিও ফান, সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. সুলতান আহমেদ, বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার প্রমুখ।

Tags: জলবায়ু পরিবর্তনলিড নিউজ
Previous Post

ভয়াবহ নীরব ঘাতক ‘একাকিত্ব’

Next Post

তনুশ্রীকে যৌন হেনস্তায় ১০ বছর পরে নানা পাটেকারের নাম

Next Post

তনুশ্রীকে যৌন হেনস্তায় ১০ বছর পরে নানা পাটেকারের নাম

যুক্তরাষ্ট্র-ইরান-জন বল্টন-মাইক পম্পেও

কোনো ক্ষতি করলে ইরানকে ‘কল্পনাতীত’ মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT