চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো ক্ষতি করলে ইরানকে ‘কল্পনাতীত’ মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-ইরান-জন বল্টন-মাইক পম্পেও

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ইরানের শাসকদের হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র, তার নাগরিক এবং বন্ধুরাষ্ট্রদের কোনো ক্ষতি করলে ইরানকে ‘কল্পনাতীত মূল্য’ দিতে হবে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে ‘বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংসের বীজ বপনের’ অভিযোগ আনেন।

এর কয়েক ঘণ্টা পরই নিউইয়র্কে অনুষ্ঠিত ইরানবিরোধী এক সম্মেলনে ট্রাম্পের বক্তব্য সমর্থন করে এ মন্তব্য করেন বল্টন।

তিনি বলেন, ‘তেহরানের মোল্লাদের খুনি শাসনব্যবস্থা’ গুরুতর পরিণাম ভোগ করবে যদি তারা এভাবেই মিথ্যাচার, প্রতারণা ও ধোঁকাবাজি চালিয়ে যেতে থাকে।

শুধু তাই নয়, আগামী ৪ নভেম্বরের মধ্যে তিনি ইরানের সঙ্গে সকল বাণিজ্য লেনদেন শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন।

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এ ধরনের বক্তব্যের পর ট্রাম্প প্রশাসনের ‘বৈরি’ মনোভাবের তীব্র সমালোচনা করেছেন।

২০১৫ সালে করা ইরান পরমাণু চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে এসে নতুন করে ইরানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা চুক্তিটির মূল শর্তই ছিল নিষেধাজ্ঞা মুক্তির বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করে আনবে।

সেই চুক্তি মেয়াদ শেষে নবায়ন না করে যুক্তরাষ্ট্র নতুন করে দেশটির ওপর অর্থনৈতিক চাপ দিতে শুরু করেছে। ট্রাম্পের বিশ্বাস, এর ফলে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নতুন আরেকটি চুক্তি করতে বাধ্য হবে।

অন্যদিকে ইরান তার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত এই অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা অন্য কোনো দেশ ভাঙার চেষ্টা করলে সেই দেশকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

জন বল্টনের সঙ্গে নিউইয়র্কে ওই একই সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসলেও অন্যান্য দেশগুলো এখনো চুক্তি থেকে সরে আসেনি। তাই অন্য দেশগুলোর ইরানকে আর্থিক সহায়তার মাধ্যমে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার ব্যাপারে আলোচনা করেন পম্পেও।

মার্কিন অবরোধ ভাঙতে নিউইয়র্কে ইউরোপিয়ান ইউনিয়নসহ অন্যান্য দেশগুলো ইরানের সঙ্গে বৈঠক করার খবরে চুক্তির অন্যান্য পক্ষকে কড়াভাবে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের উপর আরোপিত অবরোধ ভাঙতে সহযোগিতাকারীরা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শীর্ষ মদদদাতা’ হিসেবে গণ্য হবে।

Tags: ইরানইরান অবরোধমাইক পম্পেওসেমি লিড
Previous Post

তনুশ্রীকে যৌন হেনস্তায় ১০ বছর পরে নানা পাটেকারের নাম

Next Post

প্রযুক্তি হস্তান্তর সহজ করতে প্রধানমন্ত্রীর আহবান

Next Post

প্রযুক্তি হস্তান্তর সহজ করতে প্রধানমন্ত্রীর আহবান

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT