চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনুশ্রীকে যৌন হেনস্তায় ১০ বছর পরে নানা পাটেকারের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

গত বছরের শেষের দিকে হলিউডের অস্কারজয়ী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে বেশ কয়েকজন অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তোলেন। তাদের মুখে হেনস্তার কথা শুনে সাহসী হয়ে ওঠেন আরো অনেকে। এরপর ‘মি টু (#MeToo)’ হ্যাশট্যাগে দুনিয়াজুড়ে নারীরা তাদের যৌন হেনস্তার কথা জানাতে শুরু করেন।

ভারতের অনেক অভিনয়শিল্পীও সিনেমা জগতে তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরছেন। এবার এ বিষয়ে মুখ খুললেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত।

১০ বছর আগে ২০০৮ সালে ভারতের একজন অভিনেতার মাধ্যমে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে অভিযোগ তার। তখন ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং করছিলেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী অকপটে জানান অভিযুক্ত ওই ব্যক্তির নাম নানা পাটেকার। তনুশ্রীর অভিযোগ, নানা পাটেকার তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিলেন। এরপর সামনে নিয়ে নৃত্য পরিচালককে সরিয়ে তাকে দেখাচ্ছিলেন, কীভাবে নাচতে হয়। এমনকি তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। যদিও চুক্তি অনুযায়ী সেটি ছিল তনুশ্রীর একক গানের দৃশ্য।

ঘটনাটি তনুশ্রীর কাছে ছিল ভীষণ অস্বস্তিকর। এ কারণে শেষমেশ ছবিটি থেকে বেরিয়ে আসেন তিনি। এখনও সেদিনের কথা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পরে রাখি সাওয়ান্তের সঙ্গে সে গানে অংশ নেন নানা পাটেকার।

এরপর থেকে বলিউডের প্রতি হতাশা জন্ম নেয় তনুশ্রীর মনে। তার অভিযোগ, হিন্দি চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানির সব পদ্ধতি বিদ্যমান! বলিউডের প্রচারণার জন্য মুখিয়ে থাকা ও ভণ্ডামির নিন্দা জানান তিনি। কারণ তাকে যৌন নির্যাতনের পরও অভিযুক্ত অভিনেতা এখনও বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন।

 

Tags: তনুশ্রী দত্তযৌন হেনস্থা
Previous Post

জলবায়ু পরিবর্তন: দেশের ৪ ভাগের ৩ ভাগ মানুষ ঝুঁকিতে

Next Post

কোনো ক্ষতি করলে ইরানকে ‘কল্পনাতীত’ মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

Next Post
যুক্তরাষ্ট্র-ইরান-জন বল্টন-মাইক পম্পেও

কোনো ক্ষতি করলে ইরানকে ‘কল্পনাতীত’ মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

প্রযুক্তি হস্তান্তর সহজ করতে প্রধানমন্ত্রীর আহবান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT