চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্যাতনে পরাজিত মানবিক বিবেক

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
4:50 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2018
in মতামত
A A
পৌষী

প্রতিদিন খবরের পাতায় খুললেই চোখে পড়ে নারী নির্যাতনের খবর। যার মধ্যে সবচেয়ে বেশি হল – ধর্ষণ,গণধর্ষণ। এ ঘটনায় রেহাই পাচ্ছে না শিশু কন্যা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক নারী। দেশে বিদেশে এ নির্যাতনের চিত্র নিত্যদিনের ঘটনা। পরিবার সমাজ কোথাও নারী পাচ্ছে না তার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা। এমনকি নানা ধরনের কলহের জের ধরে নারীর উপর চলে ধর্ষণের মত পাশবিক নির্যাতন। নারী নির্যাতনের পৈশাচিকতা পুরুষের বিকৃত যৌন চিন্তার যে বহিঃপ্রকাশ তাতে কোন সন্দেহ নাই। এমন হীনরুচির মানুষের কাছে মানবতার বিবেকবোধ পরাজিত হচ্ছে দিনের পর দিন। আর সে কারণে আইন অনুশাসন বা বিধি বিধান দিয়ে বন্ধ করা যাচ্ছে না ধর্ষণ, গণধর্ষণের মত ঘটনাকে।

ধর্ষণের মামলার আইনগত প্রক্রিয়ায় সাজা পাওয়ার পূর্বের ধাপগুলোর দুর্বলতার কারণে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। শাস্তির দৃষ্টান্ত নগণ্য। বস্তুত এ বিষয়টিতে সমস্যা হল, মানসিক চিন্তা চেতনার অভাব । একজন মানুষ যখন তার কুরিপুকে অবদমন করতে না পারে, তখন সে অমানুষে পরিণত হয়। হিতাহিত জ্ঞানশূন্য বিবেকহীন অমানুষ হয় বলেই পিতা কন্যাকে, চলন্ত বাসে প্রতিবন্ধী শিশুকে কিংবা মা বোনদের সামনে আরেক মেয়ে, বোনের উপর অত্যাচার চালায় সংঘবদ্ধভাবে। কখনও আবার অপরাধ লুকাতে নির্যাতিতাকে করে হত্যা।ধর্ষণ

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আইন করার পাশাপাশি সবচেয়ে জরুরী এখন জন সচেতনতা তৈরি করা। একক বা সংঘবদ্ধভাবে নারীকে ভোগ করে যে হিংস্রতা প্রকাশ করে তা অনাচার অন্যায় এটা বুঝাতে হবে সকল শ্রেণীর মানুষকে। সমাজের বিবেক যদি পরাজিত হয় তখন রাষ্ট্র জীবনে অগ্রসরতা বাধাপ্রাপ্ত হয়।

আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনাতে নারী পুরুষ ঘরে- বাইরে তাদের শ্রম-মেধা দিয়ে নিজেদের ভূমিকা রাখছে সমানতালে। আর এ অবস্থায় নারী যদি তার জীবন, শ্লীলতা,সম্ভ্রম নিয়ে শঙ্কিত হয় তাহলে এর দায় নিতে হবে দেশ জাতিকে।

মানুষরূপী অমানুষের কুরিপুর কাছে নারীর সম্ভ্রমের বলিদান অসহনীয় পর্যায়ে চলে গেছে। সুতরাং এ অবস্থায় মনুষ্যত্বর বিবেকবোধের পরাজয়কে মেনে নেয়া হবে আত্মঘাতীর সামিল। যা আগামী দিনে নারীদের চলার পথকে করবে অবরুদ্ধ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: ধর্ষণবিকৃত যৌন চিন্তা
Previous Post

নামবদল আর গল্পবদলের মিশনে শাকিব-বুবলী

Next Post

‘সোনার খাঁচায় বন্দী মেসি’

Next Post

‘সোনার খাঁচায় বন্দী মেসি’

বিএনপি

একইদিনে ১৪ দলের সমাবেশ আহ্বান আওয়ামী লীগের উস্কানি: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT