চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে ১৪ দলের সমাবেশ আহ্বান আওয়ামী লীগের উস্কানি: বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A
বিএনপি

আগামী ২৯ সেপ্টেম্বর একই দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ডাকা সত্ত্বেও মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের সমাবেশ আহ্বান করাকে আওয়ামী লীগের উস্কানি বলে মনে করছে বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নির্বাচনকালীন সরকার, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনসহ বেশ কয়েকটি ইস্যুতে রাজধানীতে ২৭ সেপ্টেম্বর জনসভা করার ঘোষণা দিলেও তা পরিবর্তন করে ২৯ তারিখ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সমাবেশের পরিবর্তিত তারিখ নির্ধারণের আগে সোমবারেই ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে সমাবেশের আহ্বান করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সমাবেশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা প্রথম থেকে সমাবেশ করার পরিকল্পনা করছি। এরপর হঠাৎ করে সরকারি দল সমাবেশ করতে চায়। তারা একদিন পরও করতে পারত।

তিনি বলেন, সরকারি দল হিসেবে তাদের দায়িত্ব বেশি থাকে আইনশৃঙ্খলা ঠিক রাখার। কিন্তু একই দিনে সমাবেশ ডেকে তারা নিশ্চয় কোনো উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করতে চায়, যা জনগণের জন্য, দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।

রিজভী বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর ২৭ সেপ্টেম্ববরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর শনিবার বিএনপি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ইতোমধ্যে গণপূর্ত ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। জনসভাটি সফল করার জন্য দলের নেতাকর্মীরা পুরোদমে কাজ করছে। আমরা আশা করি সরকার এই গণতান্ত্রিক সমাবেশের অনুমতি দেবে।

কিন্তু ঠিক কী কারণে ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর সমাবেশ করা হচ্ছে তা বলা হয়নি।

সরকারের একটি সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাজপথের প্রধান এই বিরোধী দলকে জনসভা করার অনুমতি দেবে সরকার।

বিএনপি সূত্রে জানা যায়, জনসভাটি সফল করার জন্য ইতোমধ্যে ঢাকা এবং এর আশপাশের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য ঢাকার এবং আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে বৈঠক করবে বিএনপি। সরকার বাধা দেবে এবং গ্রেফতার করতে পারে এসব বিষয় মাথায় রেখেই কৌশলীভাবে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবে দলটির জ্যেষ্ঠ নেতারা।

শামসুজ্জামান দুদু চ্যানেল আই অনলাইনকে আরো বলেন, বিএনপিকে জনসভার অনুমতি দেয়া হলে লাখো মানুষের ঢল নামবে। তাই সরকার ভীত হয়ে বিএনপিকে জনসভার অনুমতি দিতে চায় না। এবার অনুমতি দেয়ার চিন্তা থাকলেও তারাও আবার সমাবেশ করছে, যা ভালো খবর নয়।

১৪ দলের নাসিমও এক প্রকার হুঁশিয়ারী দিয়েছেন। বিএনপিকে লক্ষ্য করে বলেছেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। ২০১৪ সালের নির্বাচনে যেমন আমরা চক্রান্ত প্রতিহত করেছি, এবারো ১৪ দল জনগণকে উদ্বুদ্ধ করে লড়াই করে তাদের চক্রান্ত প্রতিহত করবো।

Tags: আওয়ামী লীগবিএনপিরুহুল কবির রিজভীলিড নিউজ
Previous Post

‘সোনার খাঁচায় বন্দী মেসি’

Next Post

আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব নেতাদের এক হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব নেতাদের এক হতে হবে: প্রধানমন্ত্রী

বন্ধুর জন্মদিনে বন্ধুর শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT