চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ-মাশরাফীর শেষের চেষ্টায় দেড়শ পার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আবু ধাবিতে আগের রাতে আফগানিস্তানের বোলাররা বাংলাদেশের আত্মবিশ্বাসে দিয়েছিলেন ঝাঁকুনি। দুবাইয়ে ভারতীয় বোলাররা সেটিকে বানালেন সুযোগের মঞ্চ। শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও আগে বোলিং বেছে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দিলেন ১৭৩ রানে।

শুক্রবার এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে বাংলাদেশের বোলারদের। ৪৯.১ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ব্যাটসম্যানরা তাদের জন্য ১৭৩ রানের বেশি যে জমাতে পারলেন না।

সর্বোচ্চ ৪২ রান করেছেন ৯ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে নামা মাশরাফী বিন মোর্ত্তজা করেছেন ২৬ রান। অষ্টম উইকেটে দুজনে গড়েছেন বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ৬৬ রানের জুটি।

ভারতীয়দের তুরুপের তাস এদিন রবীন্দ্র জাদেজা। পেসার হার্দিক পান্ডিয়ার চোটে গতকালই দুবাই উড়ে গেছেন, একাদশে ফিরেই এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। ভুবনেশ্বর কুমার তিনটি ও জাসপ্রীত বুমরাহ নিয়েছেন দুটি উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হারের হতাশা ভুলিয়ে দিতে দরকার ছিল দুর্দান্ত শুরু। কিন্তু আগের ম্যাচের মতো ভারতের বিপক্ষেও চলে টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। একপর্যায়ে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ধ্বংসস্তূপ থেকে প্রতিরোধ গড়েন লোয়ার-মিডলঅর্ডারে নামা মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। উইকেটে জমে যাওয়া মাহমুদউল্লাহ দলীয় শতরান পেরোতেই হন এলবিডব্লিউ। ভাঙে ৩৬ রানের জুটি।

৫১ বল খেলে ২৫ রান করা মাহমুদউল্লাহর সঙ্গী হয়েছিল দুর্ভাগ্য। পেসার ভুবনেশ্বরের লাফিয়ে ওঠা ডেলিভারি ব্যাটের কানায় ছুঁয়ে থাইপ্যাডে লাগলে আম্পায়ার আঙুলে তুলে দেন। রিভিউ থাকলে নিশ্চিতভাবেই বেঁচে যেতেন এ ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ততক্ষণে বাংলাদেশের রিভিউয়ের কোটা শেষ।

সঙ্গী হারিয়ে হাল ধরার ধৈর্য রাখতে পারেননি মোসাদ্দেক। ১০১ রানের মাথায়ই কাটা পড়েন রবীন্দ্র জাদেজার চতুর্থ শিকার হয়ে। আউট হওয়ার আগে এ তরুণ করেন ১২ রান।

স্বীকৃত সব ব্যাটসম্যান সাজঘরে ফিরে যাওয়ায় শঙ্কা জাগে আগের ম্যাচের স্কোর (১১৯) পার হওয়া নিয়েই! শেষটায় ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে মিরাজ ও মাশরাফী জুটি গড়ে সংগ্রহ নিয়ে যান পৌনে দুশ’র কাছে।

শুরুতে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত উভয়েই ৭ রান করে ফিরে যান সাজঘরে। ১৬ রানের মাথায় দুই ওপেনার সাজঘরে ফিরলে সাকিব আল হাসান দায়িত্ব নিয়েই করছিলেন ইনিংসের মেরামত। হঠাৎ আক্রমণাত্মক মেজাজ দেখাতে গিয়ে উইকেট ছুঁড়ে আসেন ১৭ রান করে। আগের ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম করেন ২১ রান। মোহাম্মদ মিঠুন ফেরেন ২ রান করে।

Tags: এশিয়া কাপ-২০১৮
Previous Post

নয়ন জুড়ানো বাইসাইকেল কিকেই প্রথম হ্যাটট্রিক

Next Post

এশিয়া কাপের দলে সৌম্য-ইমরুল

Next Post

এশিয়া কাপের দলে সৌম্য-ইমরুল

স্টাইরিসের সর্বকালের সেরা এশিয়ান দলে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT