চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক রুমানা

তামান্না তৃষা by তামান্না তৃষা
8:21 অপরাহ্ন 08, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে দারুণ খুশি রুমানা আহমেদ। তবে দায়িত্বকে বাড়তি চাপ হিসেবে না নিয়ে দলের হয়ে ব্যাক্তিগত পারফরম্যান্সটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এ অলরাউন্ডার। দলের নতুন কোচ নিজেও তরুণ এ ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন।

লেগ স্পিনার, সে সঙ্গে ব্যাট হাতেও দারুণ দক্ষ। ‘দলের ভরসা’ খেতাবটা আগেই জুটিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। দলকে অনেক জয় এনে দিয়েছেন তিনি। ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় আসে রুমানার হাত ধরে। সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের মাটিতে প্রথম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন এ লেগ স্পিনার।

সালমা-জাহানারা’র পর এবার দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন রুমানা আহমেদ। নেতৃত্বকে আলাদা প্রেসার হিসেবে দেখছেন না তিনি। তবে, দলের হয়ে ব্যাক্তিগত পারফরমেন্স ধরে রাখতে চান তিনি।

অধিনায়ক হিসেবে রুমানা’র প্রথম ম্যাচ নভেম্বরের শেষ সপ্তাহে থাইল্যান্ডের ‘টি-টুয়েন্টি এশিয়া কাপ’। তারই প্রস্তুতি চলছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে ওঠা। হার-জিত খেলার অংশ। তবে আমরা আমাদের খেলাটা খেলে যেতে চাই।

শেখ কামালের উইকেটে নিজেদের ঝালাই করার সুযোগ পাচ্ছেন স্পিনাররা। তবে দলের অন্যদের মধ্যেও সম্ভাবনার কমতি দেখছেন না কোচ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ডেভিড ক্যাপেল বলেন, থাইল্যান্ডের মতোই এখানকার  পিচ কন্ডিশন। দলের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি। এটা যদি ধরে রাখা যায় তাহলে আশা করছি আমরা ভালো ফলাফল পাবো।

২০ দিনের ক্যাম্পে ছ’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগ্রেস। ২৫ নভেম্বর থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

Tags: নারী ক্রিকেট
Previous Post

দ্রুততম মানবীর জন্য দ্রুততম সময়ে চাকুরির ব্যবস্থা করা হোক

Next Post

ট্রাম্প নির্বাচিত হলে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক

Next Post

ট্রাম্প নির্বাচিত হলে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক

শান্তির জন্য যে পদক্ষেপ নেয়ার দরকার আমরা তা নেব: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT