চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তির জন্য যে পদক্ষেপ নেয়ার দরকার আমরা তা নেব: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
8:37 অপরাহ্ন 08, নভেম্বর 2016
in রাজনীতি
A A

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি। পরে দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শান্তি শৃংখলা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, প্রত্যেক মানুষ শান্তি চায়। আর সেই শান্তি নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আর তার জন্য যে যে পদক্ষেপ নেয়া দরকার আমরা তা নেবো।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ধরে রাখতেও কাজ করে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

যে মহান নেতা পথ দেখিয়েছিলেন কোটি বাঙালিকে, যে মহান নেতার স্বপ্ন ছুঁয়ে এ জাতি দেখেছে স্বাধীনতা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়ে পথচলা শুরু করলো আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটি।

প্রথমে প্রধানমন্ত্রী ও পরে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা নিবেদন আর শপথ, উন্নয়নে সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। পরে দোয়া মোনাজত করা হয়।

pm2

জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতির জনকের জন্মভুমিতে বৈঠকের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক শুভযাত্রা হয় নতুন কমিটির। কেন্দ্রীয় কমিটি এবং উপদেষ্টামন্ডলীকে নিয়ে যৌথ সভায় প্রধানমন্ত্রী তুলে ধরেন যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, যে বাংলার স্বপ্ন দেখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং আলবদর রাজাকার বাহিনীর প্রধানদের দ্বারা গঠিত যে দল, এই জামায়াত বিএনপি, এদের একটা চক্রান্ত-ষড়যন্ত্র সবসময় এদেশে কাজ করছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার। এ ব্যাপারে সমগ্র দেশবাসীকে আরও সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাবো। সকল ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে আমি সেই আহ্বান জানাই। সেটাই হবে আমাদের লক্ষ্য।

“কেউ এই সন্ত্রাসের পথ চায় না। কেউ জঙ্গিবাদ চায় না। প্রত্যেক মানুষ শান্তি চায়। আর সেই শান্তি নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আর তার জন্য যে যে পদক্ষেপ নেয়া দরকার আমরা তা নেবো”

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই জনগণ অনুভব করে, সরকার মানুষের কল্যাণে কাজ করে। তাই সেই ধারা অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের শান্তি-নিরাপত্তা নিশ্চিতের জন্য, জঙ্গিবাদ সন্ত্রাসের প্রতি প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। স্বাধীনতার স্বপক্ষ শক্তির প্রতিও তিনি একই আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও যথেষ্ট সক্রিয় আছে, বলেন প্রধানমন্ত্রী।

বুধবার সন্ধ্যা পর্যন্ত মুলতবি হয়ে যাওয়া এই বৈঠক প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনের বৈঠকের মাধ্যমে শেষ হবে।

Previous Post

ট্রাম্প নির্বাচিত হলে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক

Next Post

নিজেকে চেনালেন শাহরিয়ার নাফিস

Next Post

নিজেকে চেনালেন শাহরিয়ার নাফিস

ঢাকাকে ১৪৯ রানের লক্ষ্য দিল বরিশাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT