চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীরা হলেন ‘রেমিটেন্স যোদ্ধা’: রিয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

চ্যানেল আই থেকে পরপর দুই ঈদে নির্মিত হয়েছে নাটক ‘কলুর বলদ’ ও ‘কলুর বলদ ২’। প্রথমটি রোজার ঈদে প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পায়। সাফল্যের ধারাবাহিকতায় গেল ঈদুল আযহায় ‘কলুর বলদ ২’ নির্মিত হয়। এই দুই গল্পই ছিল প্রবাসীদের সুখ, দুঃখ নিয়ে নির্মিত।

কিন্তু সত্যিকার অর্থে প্রবাসীদের ‘কলুর বলদ’ না বলে তাদেরকের ‘রেমিটেন্স যোদ্ধা’ বলে মনে করেন রিয়াজ। তিনি বলেন, আমি প্রবাসীদেরকে ‘কলুর বলদ’ বলতে চাইতে চাইনা। তারা হলেন ‘রেমিটেন্স যোদ্ধা।’ আমাদের দেশের ইকোনমি গ্রোথে তাদের অনেক বড় অবদান আছে। আমি সবসময় তাদের স্যালুট জানাই।

১৯৯৫ সালে চলচ্চিত্রে এলেও ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করে জনপ্রিয়তা পান। যা ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর রিয়াজকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শাবনূর, পূর্ণিমার সঙ্গে জুটি বেধে রিয়াজ উপহার দেন অসংখ্য সুপারহিট ছবি।

শুধু তাই নয়, নন্দিত সাহিত্যিক হুমায়ূন আহমেদের একাধিক ছবিতেও তিনি কাজ করেছেন। দীর্ঘ দুই যুগের বেশি চলচ্চিত্রে কাজ করলেও এখনও আত্মতৃপ্তির মতো চরিত্র পাননি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক।

রিয়াজ এমন মন্তব্য করেছেন চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভ ‘কথাবার্তা’য় এসে। তিনি বলেন, একজন শিল্পীর পরিপূর্ণতা কখনও হয়না। নিজেকে কখনও স্যাটিসফাইড মনে করে না। আমি নিজেও না। তবে চেষ্টা করেছি বিভিন্ন চরিত্রে কাজ করার। সম্পূর্ণ আত্মতৃপ্তি হওয়ার মতো চরিত্র এখনও আমি পাইনি। মারা যাওয়ার আগে পাবো কিনা তাও জানি না।

চ্যানেল আই অনলাইনকে নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন ‘কলুর বলদ’ নাটকের নির্মাতা সাজ্জাদ সুমন। পুরো অনুষ্ঠানের ভিডিওটি দেখুন…

Tags: চিত্রনায়ক রিয়াজলিড বিনোদনসাজ্জাদ সুমন
Previous Post

‘নতুন বিসিএসের আগে কোটার প্রজ্ঞাপন না হলে আন্দোলন’

Next Post

হুমকির মধ্যেই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি

Next Post

হুমকির মধ্যেই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি

ডি-লিট পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT