চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমকির মধ্যেই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2018
in শিক্ষা
A A

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে; এমন হুমকির মধ্যেই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯০৩ টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি আনুসারে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন।

প্রার্থীদের বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়স হতে হবে। টেলিটক মোবাইলে আবেদন ফি দেয়া যাবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে।

পিএসসির একটি সূত্র জানায়, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কর-এ ২৪, শুল্ক ও আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

তবে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা জানানো হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পিএসসি।

এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করে তার প্রজ্ঞাপন জারি না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ‍হুঁশিয়ারি দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন।

Tags: ৪০তম বিসিএসবাংলাদেশ সিভিল সার্ভিসবিসিএসলিড নিউজ
Previous Post

প্রবাসীরা হলেন ‘রেমিটেন্স যোদ্ধা’: রিয়াজ

Next Post

ডি-লিট পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

Next Post

ডি-লিট পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

অস্ট্রেলিয়া টেস্ট দলে পাঁচ নতুন মুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT