চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A

ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন বন্ধ করে দেবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে এ তথ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে (পিএলও) জানিয়ে দেয়া হয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তার অফিসকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে যে, ওয়াশিংটনে তাদের দূতাবাস বন্ধ করে দেয়া হবে।

এর আগে গত বছরও ওয়াশিংটনে ফিলিস্তিনি মিশন বন্ধের হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে আলোচনা চলায় মিশন বন্ধ করা হয়নি।

গত ডিসম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী উল্লেখ করে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। তারপর থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ফিলিস্তিন।

এই ঘটনার পর ফিলিস্তিন জানিয়েছে, ইসরায়েলের পক্ষে অবস্থান করায় যুক্তরাষ্ট্রকে ‘সৎ মধ্যস্থতাকারী’ হিসেবে গ্রহণ করা যাবে না।

শনিবার ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনিদের চিকিৎসা দেয় এমন হাসপাতালে দেয়া দুই কোটি মার্কিন ডলারের অর্থ সহায়তা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য ত্রাণ বিতরণ করে এমন একটি জাতিসংঘের প্রকল্পকে অর্থ বরাদ্দ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ইউএনআরডব্লিউএ নামের সংস্থাটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি সেবা দিয়ে থাকে। সংস্থাটির সবচেয়ে বড় দাতা ছিল যুক্তরাষ্ট্র। তারা সংস্থাটির ব্যয়ের ২৫ শতাংশ অনুদান দিত।

সম্প্রতি ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা যতক্ষণ পর্যন্ত না ইসরাইলের সাথে শান্তি চুক্তিতে সম্মত হবে, তার দেশ ততক্ষণ কোনো সহযোগিতা দেবে না ফিলিস্তিনকে।

Tags: পিএলওফিলিস্তিনযুক্তরাষ্ট্র
Previous Post

‘চারদলীয় জোটের শাসন দীর্ঘায়িত করতেই ২১ আগস্ট হামলা’

Next Post

রোনালদোর চেয়ে মদ্রিচই বেশি যোগ্য: রামোস

Next Post

রোনালদোর চেয়ে মদ্রিচই বেশি যোগ্য: রামোস

‘৫৫ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT