চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫৫ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, বিদেশগামী কর্মীদের হয়রানি, প্রতারণা ও অনিয়মের অভিযোগের দায়ে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৫৫টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমত উল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি ভিজিলেন্স টাস্কফোর্স রিক্রুটিং এজেন্সির কার্যক্রম নজরদারি করে থাকে। বর্তমানে সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে কোনো কর্মী প্রেরণ করতে পারে না। সরকারের পাশাপাশি কেবল অনুমোদিত রিক্রুটিং এজেন্টসমূহ বিদেশে কর্মী প্রেরণ করতে পারে। তবে কর্মী প্রেরণের ক্ষেত্রে সরকারের বিএমইটির ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।

সরকারি দলের সদস্য মমতাজ বেগমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬৫ দেশে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল সাতলাখ ৫৭ হাজার ৭৩১ জন। ২০১৭ সালে তা দাঁড়িয়েছে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনে। এছাড়া চলতি বছর এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মন্ত্রী জানান।

সরকারি দলের সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জিটুজি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণ অব্যাহত রয়েছে। ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৮১৯ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। সরকার বিদেশে কর্মী প্রেরণের উদ্দেশে বহুমুখী শ্রম কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা ৩৮টি থেকে ৭০টিতে উন্নীত করেছে বলে জানান।

সরকার গৃহকর্ম পেশায় সৌদি আরবে কর্মী প্রেরণে আরবি ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য বিএমইটির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করছে বলে ফখরুল আলম মুন্সীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান।

Previous Post

রোনালদোর চেয়ে মদ্রিচই বেশি যোগ্য: রামোস

Next Post

২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা

Next Post
পবিত্র আশুরা

২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT