চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ‘আঙুল’ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি সপ্তাহখানেক। বাংলাদেশ দল আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে একদিন পরই। বড় টুর্নামেন্টের শেষক্ষণে এসে টাইগার দলকে ঘিরে ধরেছে ‘আঙুলে’র চোট বিষয়ক দুশ্চিন্তা।

তিনি একজন খেললে দুজনের অভাব পূরণ হয়। সেই তিনি অলরাউন্ডার সাকিব আল হাসান, আঙুলের চোট বয়ে বেড়াচ্ছেন, সেটা বেড়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই। অস্ত্রোপচারের দরকার তার। যদিও সেটা এশিয়া কাপের পর করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দলে আসা নতুন সদস্য বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দুদিন আগে অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন। এ দুজনের কাতারে নাম এসেছে আরেক বাঁহাতি ব্যাটসম্যান উদ্বোধনীতে ভরসা তামিম ইকবালের। হুট করেই তার আঙুলে চিড় ধরার বিষয়টি সামনে এসেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আগামী রোববার বিমানে চাপবে টাইগার দল। তার আগে শান্তর বিকল্প হিসেবে মুমিনুল হকের নাম ঠিক করে রেখেছিলেন নির্বাচকরা। সেই মুমিনুলের নাম যখন দলের ১৬তম সদস্য হিসেবে ঘোষণা করা হল, তখনই জানা গেল মুমিনুল শুধু শান্তরই নন, তামিমেরও বিকল্প ভাবনায়। চোটের তালিকায় তামিমের নামটি তাই বাড়তি দুশ্চিন্তা বয়ে এসেছে।

শুরুতে জানা গিয়েছিল তামিমের আঙুলে সামান্য ব্যথা থাকার কথা। দেশ ছাড়ার দুদিন আগে সেই চোট আরেকটু গুরুতর বলেই জানা যাচ্ছে। তামিমের ডান হাতের অনামিকায় যে ছোট একটা চিড়ই ধরার খবর সামনে এসেছে। এমনকি এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়েও শঙ্কা আছে! তামিম চোটটা পেয়েছিলেন সপ্তাহখানেক আগে, ফিল্ডিং অনুশীলনের সময়। ব্যথা না কমায় স্ক্যান করার পর দুঃসংবাদটি মিলেছে।

আঙুলের চোটজর্জর বাংলাদেশ দলের জন্য তামিম তাই নতুন ধাক্কা। একই রকম করে ফিল্ডিং অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্তও। গত বুধবারের অনুশীলনে আঘাতে বাঁ-হাতের তর্জনীতে চোট তার। এশিয়া কাপে তার খেলা নিয়ে শঙ্কা আছে তামিমের চাইতেও বেশি। তবে শান্তর আঙুলে চিড় ধরা পড়েনি।

এশিয়া কাপের দলে সেজন্য বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলকে সংযুক্ত করা হয়েছে বৃহস্পতিবার। শান্তও আছেন স্কোয়াডে। আপাতত ক্রিকেটের বাইরে আছেন এ তরুণ বাঁহাতি। বিসিবির মেডিকেল বিভাগ তাকে ৪৮ ঘণ্টার বিশ্রামে থাকতে বলেছে। শুক্রবার চোট পর্যবেক্ষণের পর তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

অন্যদিকে আঙুলের চোটেই সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে শঙ্কার দোলাচল। হজ পালন শেষে দেশে ফেরার পরদিনই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা স্ত্রী-কন্যার কাছে চলে যান সাকিব। সঙ্গে আঙুলের অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দলের সঙ্গে দুবাইয়ে যোগ দেয়ার কথা এ অলরাউন্ডারের।

ফিজিওর পরামর্শ নিয়েই এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব, তার দেশ ছাড়ার সময় জানা যায় এমন কথা। আবার দুবাই উড়াল দেয়ার তিনদিন আগে একটি ইংরেজি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে ফিটনেস নিয়ে শঙ্কার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুরে সফরপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফীর দিকে ছুটে যাওয়া প্রশ্নের অনেকটা অংশজুড়েই থাকল তাই সাকিবের ইনজুরি প্রসঙ্গ। অধিনায়ক ও হেড কোচ স্টিভ রোডস আশা রাখছেন। সাকিব ৬০-৭০ শতাংশ ফিট থাকলেই চলবে বলেও উত্তর মিলেছে। কিন্তু টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার আদৌ খেলতে পারবেন কিনা সেটির জন্য ম্যাচের ক্ষণ পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই!

বাংলাদেশ দল
মাশরাফী বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

Tags: এশিয়া কাপ-২০১৮তামিমবাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

কোহলি না খেলায় সুবিধা দেখছেন হাসান আলী

Next Post

বিশ্বজুড়ে সাইবার হামলা: নর্থ কোরিয় হ্যাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

Next Post

বিশ্বজুড়ে সাইবার হামলা: নর্থ কোরিয় হ্যাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

তিন কারণে ঋণ প্রবৃদ্ধি কমেছে বেসরকারি খাতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT