চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে সাইবার হামলা: নর্থ কোরিয় হ্যাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

২০১৭ সালে বিশ্বজুড়ে ওয়ানাক্রাই ভাইরাস আক্রমণ, সনি কর্পোরেশন হ্যাক করার দায়ে কুখ্যাত হ্যাকারগ্রুপ লাজারুসের সদস্য নর্থ কোরিয় নাগরিক পার্ক জিন ইয়কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

নর্থ কোরিয় হ্যাকাররা গোটা পৃথিবীকে সাইবার হামলার ঝুঁকিতে রেখেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের পেছনেও নর্থ কোরিয় হ্যাকাররা জড়িত বলে অভিযোগ আছে।

এ পরিস্থিতিতে ভবিষ্যৎ সাইবার আক্রমণকারীদের হুঁশিয়ার করতে সাইবার হামলার পেছনে দায়ীদের নামধাম প্রকাশ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের অংশ হিসেবে নর্থ কোরিয় এই নাগরিকের নাম-পরিচয় প্রকাশ ও নিষেধাজ্ঞা জারি করা হয়।

কী করেছিলো ?
নর্থ কোরিয়ার কুখ্যাত হ্যাকারগ্রুপ লাজারুসের সক্রিয় সদস্য পার্ক জিন ইয়ক। তাদের টার্গেট ছিলো মার্কিন নামকরা সব ব্যবসায়ী প্রতিষ্ঠান। ২০১৬ ও ২০১৭ সালে দায়ের করা অভিযোগ অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা ব্যবসার সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান লকহিড মার্টিনে সাইবার হামলার ছক কষেছিলেন পার্কের দল। ২০১৪ সালের দিকে নর্থ কোরিয় হ্যাকারগ্রুপের বিষয়টি বেশি আলোচনায় আসে সনি’র সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাক করার পর। কারণ সনি’র তৈরি করা ‘দ্য ইন্টারভিউ’ সিনেমায় নর্থ কোরিয় নেতা কিম জং উনকে নিয়ে চরম হাসিঠাট্টা করা হয়। ব্যস, সিনেমা মুক্তি না দিতে যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠায় নর্থ কোরিয়া। এরপরই সনিতে হানা দেয় নর্থ কোরিয় হ্যাকাররা। পার্ক ও সংশ্লিষ্টরা ফেসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমে ভাইরাস ছড়ানোর লিংকের ফাঁদ পাতে। বিশেষ করে এই হ্যাকাররা ‘দ্য ইন্টারভিউ’ সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মাধ্যমে এসব লিংক দিয়ে ভাইরাস ছড়ায়। এসব গুরুতর অভিযোগের পর পার্ক ও তার সঙ্গে সংশ্লিষ্ট চীন ভিত্তিক প্রতিষ্ঠান চোসান এক্সপোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনের সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডিমার্স বলেন,‘এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট নর্থ কোরিয়ার সরাসরি ইন্ধনে চালানো সাইবার হামলার পেছনে জড়িত কোন হ্যাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নিলো।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা চীন, রাশিয়া, ইরান সরকারের মদদ পাওয়া হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ করেছি, আটক করেছি, জেলে পাঠিয়েছি। এবার এই তালিকায় নর্থ কোরিয়ার নামও যুক্ত হলো।’

Tags: ওয়ানাক্রাইলিড নিউজহ্যাকহ্যাকার
Previous Post

তিন ‘আঙুল’ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

Next Post

তিন কারণে ঋণ প্রবৃদ্ধি কমেছে বেসরকারি খাতে

Next Post

তিন কারণে ঋণ প্রবৃদ্ধি কমেছে বেসরকারি খাতে

সালমান-শাবনূরের জায়গায় আরজু-পরী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT