চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইক্রোসফটের অনুদান পাচ্ছে বাংলাদেশি স্টার্টআপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

উদীয়মান স্টার্টআপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও এশিয়ার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ইন্টারনেট সুবিধা ও ক্লাউড সমাধান পৌঁছে দিতে মাইক্রোসফটের তৃতীয় বার্ষিক এয়ারব্যান্ড গ্রান্ট ফান্ডের জন্য মনোনীত ৮টি স্টার্টআপের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়া ‘এমই সোলশেয়ার’ এ ফান্ড পাওয়ার জন্য এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে।

মাইক্রোসফট নির্বাচিত এ স্টার্টআপগুলোর প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে পাশাপাশি তাদের প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেবে, প্রশিক্ষণ দেবে, নেটওয়ার্কিং -এর সুযোগ করে দেবে এবং তাদের কানেক্টিভিটি সল্যুশন সেবাকে গতিশীল করতে সার্বিক অন্যান্য সহায়তা করবে।

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন: মাইক্রোসফট এয়ারব্যান্ড গ্রান্ট ফান্ডের বিজয়ী হওয়া এমই সোলশেয়ার ও বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। ডিজিটাল অন্তর্ভুক্তি ও ডিজিটাল ডিভাইডের মধ্যে সেতুবন্ধন প্রত্যন্ত জনগোষ্ঠীর মানুষদের ক্ষমতায়ন ঘটাতে সহায়তা করবে। আমাদের বিশ্বাস, উদ্যোক্তাদের নিয়ে একসাথে কাজ করার মাধ্যমে আমরা এটা করতে পারবো।

এয়ারব্যান্ড গ্রান্ট মাইক্রোসফটের এয়ারব্যান্ড উদ্যোগেরই অংশ যা সাশ্রয়ী ইন্টারনেট সেবার পাওয়ার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া নিয়ে কাজ করে। প্রাথমিক পর্যায়ে থাকা সম্ভাবনাময় স্টার্টআপ যারা অভিনব প্রযুক্তি, সেবা ও ব্যবসায়িক মডেল তৈরিতে কাজ করছে তাদের সহায়তা দেয় এয়ারব্যান্ড উদ্যোগ।

Previous Post

প্রকাশকের দায়

Next Post

যাত্রী-চালকদের সুরক্ষায় উবারের হেলমেট, সেফটি জ্যাকেট

Next Post

যাত্রী-চালকদের সুরক্ষায় উবারের হেলমেট, সেফটি জ্যাকেট

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচারে সাফ ফুটবল সরাসরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT