চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রী-চালকদের সুরক্ষায় উবারের হেলমেট, সেফটি জ্যাকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in তথ্যপ্রযুক্তি
A A

চালক ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে উবারমটোর চালকদের মাঝে হেলমেট ও সেফটি জ্যাকেট বিতরণ শুরু করেছে এই রাইড শেয়ারিং কোম্পানিটি।

‘সেফটি টুলকিট’ চালু করার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে উবার কর্তৃপক্ষকে চলতি সপ্তাহ থেকে চালকদের মাঝে হেলমেট ও সেফটি জ্যাকেট বিতরণ করতে দেখা যাবে। চলতি মাসের মধ্যে উবারমটো চালকদের মাঝে প্রায় ৩ হাজারেরও বেশি সেফটি প্যাকস (নিরাপত্তা উপকরণ) বিতরণ করা হবে।

প্রতিটি সেফটি প্যাকে থাকবে

মোটরসাইকেল চালকের জন্য একটি এবং যাত্রীর জন্য একটি হেলমেট।  যাত্রী যাত্রা শেষে হেলমেটটি চালকের কাছে ফেরত দেবেন। চালকের জন্য একটি বাতাস প্রতিরোধক নিরাপত্তা জ্যাকেট। একটি উজ্জ্বল রঙের টি-শার্ট।

এছাড়াও যেসব চালকদের মাঝে এসব সেফটি প্যাক বিতরণ করা হবে বাড়তি সুবিধা হিসেবে তাদের রাস্তার নিরাপত্তা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এ বিষয়ে উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রভজিৎ সিং বলেন: উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন চালু করা এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করায় আমরা নিজেদের অবস্থানে অনড় আছি।  চালক ও যাত্রী উভয়ের জন্য ইন্স্যুরেন্স সুবিধা চালু করা থেকে শুরু করে অ্যাপের মধ্যেই সেফটি টুলকিট চালু করার মাধ্যমে আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এছাড়াও আমরা বৈশ্বিক গবেষণা ও পণ্য সুবিধা ব্যবহার করে স্থানীয় সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য শুধুমাত্র চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং সড়কে নিরাপত্তা উদ্যোগের গুরুত্ব তুলে ধরা এবং সচেতনতা সৃষ্টি করাও আমাদের উদ্দেশ্য।

প্রসঙ্গত নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েকদিন আগে বাংলাদেশে ‘সেফটি টুলকিট’ (সব নিরাপত্তা ফিচার একই বাটনে) চালু করে উবার। সেফটি টুলকিট চালুর উদ্দেশ হলো, উবার অ্যাপে চালু করা সেফটি ফিচারগুলো যাত্রীদের দৃষ্টিগোচর হওয়া। পুরাতন এবং নতুন উভয় ফিচারগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক এই টুলকিট। চালক ট্রিপ গ্রহণ করার সাথে সাথে অ্যাপের হোম স্ক্রিনে ভেসে উঠবে সেফটি টুলকিট অপশনটি, যা ট্রিপ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে।

এর আগে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয়ের জন্য ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা চালু করে উবার কর্তৃপক্ষ। এ সুবিধার আওতায় উবার অ্যাপ ব্যবহার করে ট্রিপ চলাকালে দুর্ঘটনায় মৃত্যু হলে, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে অথবা হাসপাতালে চিকিৎসা নিলে চালক বা যাত্রীদের সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে উবার।

Tags: উবারউবার মটোরাইড শেয়ারিং
Previous Post

মাইক্রোসফটের অনুদান পাচ্ছে বাংলাদেশি স্টার্টআপ

Next Post

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচারে সাফ ফুটবল সরাসরি

Next Post

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচারে সাফ ফুটবল সরাসরি

এশিয়া কাপে ভালো করতে আত্মবিশ্বাসী আবু হায়দার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT