চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন চলছে শাকিব-বুবলীর ‘ক্যাপ্টেন খান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 25, আগস্ট 2018
in বিনোদন
A A

ফেসবুকে অসংখ্য দর্শক প্রোফাইল পিকচারে ‘ক্যাপ্টেন খান’ ছবির লোগো ব্যবহার করেছেন। ‘হিরা কাটে হিরাকে, লোহা লোহাকে কাটে আর বেইমান কাটে বেইমান’, শাকিব খানের আওড়ানো সংলাপটি এখন ভক্তদের মুখে মুখে শোনা যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ক্যাপ্টেন খান’ দেখে বের হওয়ার সময় বেশিরভাগ দর্শক এই সংলাপ দিচ্ছেন।

ঈদে মুক্তি পেয়েছে তিন সিনেমা। ক্যাপ্টেন খান, মনে রেখো এবং জান্নাত। জানা যায়, তিন ছবির মধ্যে সবচেয়ে বেশি দর্শক দেখছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। ছবির নির্মাতা সংস্থা জানায়, বুকিং এবং এমজি (মিনিমাম গ্যারান্টি) সবমিলিয়ে দুই শতাধিক হলে মুক্তি পেয়েছে ক্যাপ্টেন খান।

যেসব সিনেমা হলে ছবিটি চলছে, সেসব হল কর্তৃপক্ষ ক্যাপ্টেন খান প্রদর্শন করে সন্তুষ্ট। এমনই একটি হল রাজধানীর পূরবী (মিরপুর ১১) সিনেমা হল। সেখানে চলছে ‘ক্যাপ্টেন খান’। হলের ম্যানেজার পরেশ চন্দ্র ঘোষ চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদের দিন থেকে, এমনকি শুক্রবারও হাউজফুল গেছে। আজ শনিবারও দর্শকদের উপস্থিতি বেশ ভালো।

তিনি বলেন, এই এলাকায় গার্মেন্টস শ্রমিক বেশি। ঈদে ছুটি শেষ তারা ফিরছে, সপ্তাহের শেষে ব্যবসা আরও চাঙ্গা হবে।

কুমিল্লার রুপালী সিনেমা হলের সার্বিক ব্যবস্থাপনায় থাকা কর্মকর্তা কানাই দত্ত চ্যানেল আই অনলাইনকে জানান, ক্যাপ্টেন খান দেখে দর্শক আনন্দ, উল্লাস করে বের হচ্ছে। শাকিবের ছবি চালানো মানেই সুপারহিট! ঈদের দিন দর্শক কম ছিল। তবে ঈদের পর থেকে প্রচুর দর্শক আসছে ক্যাপ্টেন খান দেখতে।

রাজধানীর শ্যামলী সিনেমা হলের ম্যানেজার আহসানুল্লাহ বলেন, এই হলের ফ্যামিলি দর্শক বেশি। যারাই আসেন, বেরিভাগ পরিবার নিয়ে। পারিবারিক গল্পের ছবি হলে কথাই নেই। কিন্তু ক্যাপ্টেন খান অ্যাকশন গল্পের ছবি। তারপরেও শাকিব খানের ছবি বলে দর্শক দেখতে আসছে।

তিনি বলেন, ক্যাপ্টেন খান চালিয়ে আমরা সন্তুষ্ট। গতকাল (শুক্রবার) দুই শো হাউজফুল পেয়েছি। এভারেজ দর্শকদের উপস্থিতি ৮৫ থেকে ৯০ শতাংশ।

অভিসার সিনেমা হলের ম্যানেজার কবির বলেন, এখনো পর্যন্ত হাউজফুল পাইনি। ঈদ কাটিয়ে ঢাকায় এখনো দর্শক ফেরেনি। ফিরলে ভালো বিজনেস হবে আশা করছি। কারণ, শাকিবের ছবি সপ্তাহের শেষেও দর্শক দেখতে আসে। অপেক্ষা করছি সোমবার থেকে সেল বাড়বে।

ময়মনসিংহ মুক্তাগাছার মুন সিনেমা হলের কর্মচারী সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ঈদের থেকে গতকাল শুক্রবার পর্যন্ত তিনদিন বাম্পার ব্যবসা হয়েছে। আজ (শনিবার) দর্শক কিছু কম। সবাই ঢাকা ফিরে যাচ্ছে সবাই।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার চেয়ে মফস্বল শহর ময়মনসিংহ, সাতক্ষীরা, রংপুর, সিলেটের হলে ক্যাপ্টেন খানের দর্শক বেশি। সেসব জায়গায় ছবিটি ভালো চলছে। বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতি থেকে এমনটা জানা গেছে।

সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে জানান, ঈদের তিন ছবির মধ্যে ক্যাপ্টেন খান ঢাকার বাইরে ভালো চলছে। আগামীকাল থেকে আবার ঢাকায় ভালো চলবে। মফস্বলের মানুষ ঢাকায় ফিরতে শুরু করবে। শুধু ঈদের প্রথম সপ্তাহ নয়, দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহেও দর্শক এ ছবি দেখবে।

Tags: ক্যাপ্টেন খানবুবলীলিড বিনোদনশাকিব খান
Previous Post

ক্যাম্পগুলোতে ৪ দফা দাবিতে রোহিঙ্গাদের গণজমায়েত

Next Post

ক্যানসারের চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন ম্যাককেইন

Next Post
জন ম্যাককেইন-ক্যানসার-ক্যানসারের চিকিৎসা-

ক্যানসারের চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন ম্যাককেইন

জিম্বাবুয়ের নতুন কোচ ভারতের লালচাঁদ রাজপুত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT