চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারকে হারিয়ে ইতিহাস, দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 19, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাস গড়া থেকে কেবল একটি জয় দূরে ছিল বাংলাদেশ। সেই জয়টা হাতছানি দিচ্ছিল ম্যাচজুড়েই। কাতারের বিপক্ষে মাঠের দুর্দান্ত ফুটবলের সঙ্গে মহামূল্যবান গোলের উপলক্ষটা আসে যোগ করা সময়ে। যখন মনে হচ্ছিল এই বুঝি হল না, তখনই দারুণ এক গোলে লাল-সবুজদের ইতিহাস গড়ার মঞ্চ তৈরি করে দেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জেমি ডের শিষ্যরা প্রথমবারের মতো পৌঁছে যায় এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে।

ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস ফুটবলে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নক আউট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই লড়াইয়ে গ্রুপ ‘বি’তে রাতের আরেক খেলায় উজবেকিস্তানের কাছে ১-০ গোলে থাইল্যান্ডের হারে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাচ্ছে জামাল ভুঁইয়ার দল।

গ্রুপ ‘বি’তে সবগুলো ম্যাচ জিতে সর্বোচ্চ ৯ পয়েন্টে নিয়ে পরের রাউন্ডে উঠে গেছে উজবেকিস্তান। একটি করে জয় ও ড্রয়ে গ্রুপ রানার্সআপ হওয়া বাংলাদেশের পয়েন্ট ৪। ড্র হলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো লাল-সবুজদের, তবে অনিশ্চিতায় যাওয়ার প্রয়োজনই পড়েনি তাদের। নক আউটে ২৪ আগস্ট গ্রুপ ‘এফ’র রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ ইরান বা সৌদি আরবের মধ্যের একটি দল।

জাকার্তার চন্দ্রবাঘা স্টেডিয়ামে ১৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। থাইল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলদাতা মাহবুবুর রহমান সুফিল কাতার গোলরক্ষককে একা পেয়েও বল পাঠাতে পারেননি জালে।

সেই আক্রমণের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যায় কাতারের হাতে। দলটির একাধিক আক্রমণে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশের রক্ষণ সেনাদের। ২২ মিনিটে কাতার অধিনায়ক আহমেদ আলসাদির ফ্রি-কিক শট বারে লেগে ফেরায় সেই যাত্রায় রক্ষা পায় দল।

কাতারের আক্রমণাত্মক ফুটবলের মাঝেই আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ মিলেছিল বাংলাদেশের। ৩৮ মিনিটে জামাল ভুঁইয়ার কর্নার কিকে গোলমুখে হেড নিয়েছিলেন তপু বর্মণ। এবারও কাতার গোলরক্ষকের দক্ষতায় গোল পায়নি লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধে খেলা অনেকটাই গোছানো ছিল বাংলাদেশের। তাতে বাড়ে আক্রমণের ধারও। ৬৫ মিনিটে একক নৈপুণ্যে কাতার রক্ষণে ঢুকে পড়া বিপ্লব আহমেদের নেয়া শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন দলটির বদলি গোলরক্ষক ইব্রাহিম মোহামেদ।

পরে যখন মনে হচ্ছিল ড্রই হবে ম্যাচের ফলাফল, তখনই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। খেলার অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ক্ষিপ্র এক দৌড়ে কাতার রক্ষণে ঢুকে যান লাল-সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রতিপক্ষের ডানবারের কোণা দিয়ে নেয়া তার শট গোলরক্ষককে পরাস্ত করলে গোলের আনন্দ মেতে ওঠে বাংলাদেশ। ওই গোলেই নিশ্চিত হয় থাইল্যান্ড ও কাতারের মতো প্রতিপক্ষকে পেছনে ফেলে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ।

Tags: এশিয়ান গেমস ২০১৮বাংলাদেশ ফুটবল দললিড নিউজ
Previous Post

বিদেশী সরঞ্জামের প্রভাবে কামারশালায় মন্দা

Next Post

ইতিহাস গড়া জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইতিহাস গড়া জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঝড়-বৃষ্টি

প্রবল তাপদাহ: প্রকৃতির প্রতিশোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT