চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী সরঞ্জামের প্রভাবে কামারশালায় মন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 19, আগস্ট 2018
in অর্থনীতি
A A

কোরবানি ঈদের মাত্র দুই দিন বাকি। এ সময় সাধারণত কামারশালায় দা, ছুরি, চাপাতি কিনতে ক্রেতাদের ভিড় হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকাররা।

তারা বলছেন, দেশীয় এসব যন্ত্রের চেয়ে চাইনিজ যন্ত্রের দাম কম থাকায় মানুষ কামারের দোকানে যাচ্ছে না। এছাড়া বর্তমানে শহরে অধিকাংশ মানুষ কোরবানির পশু নিজেরা জবাই না করে কসাইদের দ্বারস্থ হন। তাই যন্ত্রের চাহিদা কমে গেছে। এছাড়া নতুন না কিনে অনেকে পুরোনোগুলোতে শান দিয়ে নিচ্ছে। ফলে কোরবানি ঈদকে ঘিরে যে পরিমাণ ক্রেতা সমাগম হওয়ার কথা বাস্তবে তা নেই।

রাজধানীর সবচেয়ে বড় কামারশালা কারওয়ান বাজার। রোববার সেখানে গিয়ে দেখা গেছে,
আগুনে পুড়িয়ে নরম করা টকটকে লাল লোহা পিটিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করছেন কামাররা। লোহায় একের পর এক আঘাত করে বিভিন্ন আকৃতির যন্ত্র তৈরি করছেন তারা।

ঈদে কোরবানি পশু জবাই থেকে শুরু করে রান্নার চূড়ান্ত প্রস্তুতি পর্যন্ত দা,বটি, ছুরি, ছোরা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার তৈরিতে ব্যস্ত কামাররা।

কারওয়ান বাজারের রফিক এন্টারপ্রাইজের রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এ শিল্পের মূল উপকরণ লোহা, ইস্পাত ও কয়লার দাম বেড়ে গেছে। আগে ১২০ থেকে ১৫০ টাকায় এক বস্তা কাঠ-কয়লা পাওয়া যেত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ থেকে ২৫০ টাকায়। ফলে যন্ত্র তৈরি ব্যয় বেড়েছে।’

মা জননী কর্মশালার মালিক সালাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কামাররা সারা বছর কিছুটা সংকটে থাকলেও প্রতি বছর কোরবানির ঈদে মোটামুটি ভালো ব্যবসার আশায় থাকে। তবে এখনও ঈদের বিক্রি তেমন জমে ওঠেনি। কাস্টমার বেশি আসছে না। যারা আসছেন তারা দাম বেশি বলে কিনতে চায় না। চাইনিজ যন্ত্র কিনছে অধিকাংশ কাস্টমার। বাকি দুইদিন ভাল বিক্রি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।’

লোহা ও কয়লার দাম বেশি থাকার কারণে কামারদের তৈরি জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে বলে জানান কারওয়ান বাজার কামারপট্টি ও পেন্টপট্টি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেক।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, যন্ত্র তৈরির কাঁচামালের (যেমন রড ও কয়লা) দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। তাই দেশীয় যন্ত্রপাতির চেয়ে চাইনিজ যন্ত্রপাতির দাম কিছুটা কম। আর সেজন্য ক্রেতারা বিদেশি যন্ত্র কিনছেন।

তিনি বলেন, চাইনিজ যন্ত্রগুলো বেশিদিন টেকে না। শুধু দাম কমের কারণে ক্রেতারা সেগুলো নিচ্ছেন। যে কারণে এবার কামার পট্টিতে কোরবানির যন্ত্রপাতির ক্রেতা কম।

কোরবানির সরঞ্জামের দরদাম
বাজারে পশু জবাইয়ের ছোরা ৬শ থেকে ১২শ টাকা, দেশি চাপাতি ৪শ থেকে ৭শ টাকা, বিদেশি চাপাতি ৭শ থেকে ২ হাজার টাকা, ছোট ছুরি ২৫০ থেকে ৫৫০ টাকা, বড় ছুরি ৫শ থেকে ২ হাজার টাকা, বটি ৩শ থেকে ২ হাজার টাকা, হাড় কাটার ছোট চাইনিজ কুড়াল ৫শ থেকে ৮শ টাকায়।

তবে দা-ছুরির পাশাপাশি পশু জবাইতে ব্যবহৃত আনুষঙ্গিক পণ্য যেমন- প্লাস্টিক ম্যাট, চট, গাছের গুঁড়িও বিক্রি হচ্ছে বাজারে।

রাজধানীতে কোথায় পাওয়া যায় কামারের দোকান

রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মার্কেট কারওয়ান বাজারে দা, ছুরি, বটিসহ সব যন্ত্রই পাওয়া যায়। এছাড়া নিউ মার্কেট, গুলশান-১ ডিসিসি মার্কেট, চকবাজার, কাপ্তান বাজার, খিলগাঁও বাজার, মিরপুর-১ নম্বরসহ সিটি কর্পোরেশনের প্রায় সব মার্কেটে এসব পাওয়া যাবে।

Tags: ঈদকামারকোরবানিদা-বটিসেমি লিড
Previous Post

‘আমরা আরও ভালো করতে পারতাম’

Next Post

কাতারকে হারিয়ে ইতিহাস, দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

Next Post

কাতারকে হারিয়ে ইতিহাস, দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইতিহাস গড়া জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT