চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন: ত্রপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 09, আগস্ট 2018
in বিনোদন
A A

বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে একটি কিংবদন্তিতুল্য নাম! স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশের মঞ্চ নাটককে যারা নিজ হাতে গড়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন তাদের মধ্যে তিনি একজন। বলা যায়, বাংলা মঞ্চ নাটকের পথিকৃৎ। তিনি মঞ্চ নির্দেশক, নির্মাতা ও খ্যাতিমান অভিনেতা রামেন্দু মজুমদার। ৯ আগস্ট এই গুণী মানুষটির জন্মদিন।

এমন বিশেষ দিন উপলক্ষ্যে তিনি এসেছিলেন চ্যানেল আইয়ে। দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ অংশ নিয়েছেন তিনি। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দিলরুবা সাথী। এই অনুষ্ঠানে জন্মদিনের এই বিশেষ দিনেও বাংলা মঞ্চ নাটকের চড়াই উৎরাইয়ের গল্প শোনান রামেন্দু মজুমদার।

জন্মদিনের বিশেষ দিনটিকে আর দশটা পাঁচটা দিনের মতোই মনে করেন তিনি। তার ভাষায়, জন্মদিন প্রত্যেকের নিজস্ব অনুভূতির একটা ব্যাপার। জন্মদিনের এই আনুষ্ঠানিকতায় বিশ্বাস না করলেও পরিবারের মাঝেই বেশি সময় দেয়ার চেষ্টা থাকে। সবাই মিলে একসাথে কোথাও খেতে যাই এই আরকি।

লাইভে অনুষ্ঠান চলার মধ্যেই বাবা রামেন্দু মজুমদারকে শুভ কামনা জানানোর জন্য ফোন দেন একমাত্র মেয়ে ত্রপা মজুমদার। তিনি জানান, আমার জীবনে সবচেয়ে বড় জায়গা জুড়ে আমার বাবা-মা। আমি তাদের একমাত্র সন্তান। তারা ভালো থাকলে আমি ভালো থাকি। তারা সুস্থ থাকলেই আমি সুস্থ থাকি। আজকের এই বিশেষ দিনে এটাই আমার প্রার্থনা, বাবা সুস্থ থাকুন, তিনি দীর্ঘায়ু হোন।

ত্রপা ফোন রেখে দিলে মেয়ের সম্পর্কে বলেন রামেন্দু মজুমদার। নাটকের ক্ষেত্রে ত্রপা খুব সিরিয়াস জানিয়ে রামেন্দু বলেন, ত্রপা নাটকের ক্ষেত্রে খুব সিরিয়াস। নির্দেশনায় সে এখন খুব ভালো করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে এখন আমার বিবেক হিসেবে কাজ করে। আমি যখন কোনো ভুল সিদ্ধান্ত নেই তখন মেয়ে সেটা স্পষ্ট আমাকে বলে। যে অনুযায়িই আমি চালিত হই।

কথা প্রসঙ্গে বর্তমান মঞ্চ নাটকের হাল নিয়েও কথা বলেন রামেন্দু মজুমদার। নাটকের দর্শক কমে যাওয়ার কথা উল্লেখ করে ঢাকার যান্ত্রিকতাকে দায়ী করেন খ্যাতিমান এই অভিনেতা। তিনি বলেন, আমরা আগের চেয়ে দর্শক হারিয়েছি। এরজন্য কিছুটা হলেও রাজধানীর জীবন মান দায়ী, রাজধানীর তীব্র যানজট দায়ী। শিল্পকলা হচ্ছে সেগুনবাগিচায়। মিরপুর, উত্তরা কিংবা গুলশান থেকে যে দর্শক নাটক দেখার মনস্থির করেন তাকে দেড় ঘন্টা নাটক দেখার জন্য চার ঘন্টা যাতায়াতের জন্য আলাদা সময় রাখতে হচ্ছে। তো দেড় ঘন্টা নাটকের জন্য চার ঘন্টা সময় নষ্ট করে কেউ নাটক দেখতে আসবে এটা মনে করি না।

স্ত্রী ফেরদৌসী মজুমদারের সঙ্গে রামেন্দু মজুমদার

তবে এর সুরাহাও আছে বলে জানান রামেন্দু মজুমদার। তিনি মনে করেন, আমরা এজনই মনে করি রাজধানীর বাইরে নাটকের মঞ্চ তৈরি করা হোক। এটা বলেও আসছি। রাজধানীর বাইরে মঞ্চ প্রস্তুত হলে নাট্যকর্মীরা গিয়ে সেখানে প্রদর্শনীর আয়োজন করতে পারে। কিংবা স্থানীয় নাট্যদল গুলোও নিয়মিত নাটক প্রদর্শনীর আয়োজন করতে পারে। তা না হলে কিন্তু দিন দিন আরো দর্শক কমবে।

প্রসঙ্গত, ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন রামেন্দু মজুমদার। ছাত্রাবস্থায়ই থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্য আন্দোলনকে বেগবান করার পথে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। নাট্য সংগঠন ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত আছেন শুরু থেকেই। চার দশকেরও বেশি সময় ধরে নাট্যবিষয়ক পত্রিকা ‘থিয়েটার’ সম্পাদনা করছেন তিনি। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন রামেন্দু মজুমদার। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ইউনেস্কোর অধীনে আন্তর্জাতিক নাট্য সংগঠন ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট’-এর সভাপতি হিসেবে পর পর দুইবার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটির সম্মানিক সভাপতির পদে রয়েছেন। কিংবদন্তি অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার তার স্ত্রী।


ছবি সূত্র: ইন্টারনেট

Tags: চলচ্চিত্রত্রপা মজুমদারথিয়েটারফেরদৌসী মজুমদারমঞ্চরামেন্দু মজুমদারলিড বিনোদন
Previous Post

সাফল্য কীভাবে পাল্টে দেয় সব!

Next Post

বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ সিগারেটে

Next Post

বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ সিগারেটে

আসাম

সত্যিই কি বিতাড়িত হবে আসামের ৪০ লাখ মানুষ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT