চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 14, জুলাই 2018
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগের কিছু নেই। এখন অনেক আধুনিক প্রযুক্তি এসেছে। তাই এ নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে করি না।

বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রিট ঢালাই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: ‘এখানে যারা কাজ করবেন সেসব ইঞ্জিনিয়ারদের রাশিয়ায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আলাদা একটি ইউনিট গড়ে তোলা হচ্ছে। তারা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা দেবে। এ নিয়ে অনেক প্রশিক্ষণ চলছে। কাজেই কেনো সমস্যা হবে বলে আমি মনে করি না। রাশিয়ার সর্বাধুনিক জেনারেশন থ্রি রিঅ্যাক্টর দিয়ে তৈরী হচ্ছে এই বিদ্যুৎকেন্দ্র। তাই এ নিয়ে আশঙ্কার কিছু নেই।’ 

মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: যে সকল দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল তার মধ্যে ভারত এবং রাশিয়া অন্যতম।

‘‘বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র হবে এটা অনেকের কাছে ছিল অকল্পনীয়। আগে অনেক পদক্ষেপ নেয়া হয়েছ কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আমরা ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত এই প্রকল্পের আনুষঙ্গিক কাজ করেছি।’’

উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: ৩২তম দেশ হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তির দেশ হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। যেকোন দুর্যোগে যেন এই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

শেখ হাসিনা বলেন: আমরা কারো কাছে হাত পেতে নয়, মাথা উঁচু করে চলবো। ‘কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব’ জাতির পিতার এই পররাষ্ট্র নীতি নিয়ে আমরা এগিয়ে চলেছি। জাতির পিতা বলেছিলেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। আমরা জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

Tags: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপ্রধানমন্ত্রীলিড নিউজ
Previous Post

‘বুদ্ধিজীবী সমাবেশ’ করতে পুলিশের বাধা, ফখরুলের নিন্দা

Next Post

জন্মদিন পালন করতে ফের প্রেমিকের দেশে প্রিয়াঙ্কা

Next Post

জন্মদিন পালন করতে ফের প্রেমিকের দেশে প্রিয়াঙ্কা

বিএনপি-মওদুদ আহমদ

নির্বাচনের আগে মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে বললেন মওদুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT