চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগে মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে বললেন মওদুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 14, জুলাই 2018
in রাজনীতি
A A
বিএনপি-মওদুদ আহমদ

জাতীয় নির্বাচনের আগে আর মাত্র আড়াই মাস সময় পাবে জানিয়ে নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘আমরা এবার ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেবো না। বিনা চ্যালেঞ্জে নির্বাচন করতে পারবে না এবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। ভারতসহ সারা বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলো বলছে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আর বিএনপি ছাড়া কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।’

বিএনপি নির্বাচনে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে হবে৷ আর সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু শর্ত আছে। তা হলো: বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই কমিশন একটি অথর্ব ও দলীয় কমিশন। এরা সরকারের হয়ে কাজ করে।’

খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেয়ার চিন্তা করতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে যে, তাকে ছাড়া নির্বাচনে অংশ নিতে পারব কি পারব না।’

মওদুদ বলেন, ‘সামনের আড়াই মাসে আমরা সরকারি দল বাদ দিয়ে জাতীয় পর্যায়ে সকল রাজনৈতিক দল, শ্রেণি, পেশাজীবী নিয়ে একটি ঐক্যের চেষ্টা করছি। কারণ আমরা মনে করি একটি ফ্যাসিবাদী সরকারকে নিয়মতান্ত্রিকভাবে উৎখাত করা যায় না। সুতরাং মাঠে নামতে হবে। মাঠে নামার প্রস্তুতি নিতে হবে।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১০ বছর যে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করলে এর প্রতিবাদ হওয়া দরকার৷ এই অপশাসন, কুশাসনের প্রতিবাদ জানানোর সময় এসে গেছে।

জিয়া আদর্শ একাডেমী আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের মো. আজম খান।

Tags: খালেদা জিয়াবিএনপিব্যারিস্টার মওদুদ আহমদ
Previous Post

জন্মদিন পালন করতে ফের প্রেমিকের দেশে প্রিয়াঙ্কা

Next Post

‘তোমরা এখনই চ্যাম্পিয়ন’

Next Post

‘তোমরা এখনই চ্যাম্পিয়ন’

‘ডিপ্লোমেটিক ওয়েতে’ বার্নিকাটকে যা বললেন কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT