চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের বিপর্যয়ে মামুন জোয়ারদারের আফসোস এবং….

শহিদ�?ল আজম by শহিদ�?ল আজম
5:21 অপরাহ্ন 11, অক্টোবর 2016
in মতামত
A A

কানাডার সময় তখন রাত আড়াইটা। ঢাকায় ফোন এককালের জাতীয় দলের খেলোয়াড় মামুন জোয়ারদারের। অনেকদিন ধরে কথা হয় না তার সঙ্গে। তিনিসহ জাতীয় দলের সাবেক অনেক ফুটবলারই এখন স্থায়ীভাবে থাকছেন কানাডায়। কেমন আছেন প্রশ্নে, মামুন জোয়ারদারের কন্ঠ জড়িয়ে গেলো। গলার স্বর নামিয়েই বললেন, ভালো কি থাকতে পারি।

কেনো, কোন সমস্যা? ভেবেছিলাম, হঠাৎ ব্যক্তিগত কোন সমস্যায় পড়েছেন কী না সাবেক এই ফুটবলার!

মামুন জোয়ারদার বললেন, তা নয়। দেশের ফুটবলের কথা চিন্তা করে ঘুম আসছে না। বলেন তো, এটা কি হলো? এতো নীচে নেমে গেলো কেনো ফুটবল? আমি কষ্ট চেপে রাখতে পারছি না বলেই আপনাকে ফোন করলাম, বুকটা হালকা করার জন্যে। এটা কোন কথা হলো, ভুটানের সঙ্গে তিন গোল খায় বাংলাদেশ? এরপর ৩ বছর নাকি আর্ন্তজাতিক ফুটবল থেকেও নির্বাসিত থাকতে হবে?

মামুন জোয়ারদার ফিরে গেলেন তার স্মৃতিতে: ‘ভুটানকে কখনই আমরা গোনায় ধরতাম না। তাদেরকে ডেকে ডেকে গোল দিয়েছি। ভুটানের সঙ্গে আমাদের মেইন টিমও খেলেনি। অনেক সময়ই খেলতো অতিরিক্ত খেলোয়াড়রা। এতো বছর পর একি ঘটনা! কেনো এমন হলো, কষ্টে বুকটা খান খান হয়ে যাচ্ছে।’

মামুন আরও বললেন, আজ কথা বললাম মিজানের (জাতীয় দলের সাবেক স্ট্রাইকার) সঙ্গে। ফোন দিলাম রকিবকেও( জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড)। কারোই বিশ্বাস হচ্ছে না। কেউ মানতে পারছে না এমন অঘটন।

ক্রিকেটের ডামাডোলে ক্রীড়ামোদীদের দৃষ্টি ফুটবলের দিকে নেই। এটিই হয়তো ফুটবল কর্তাদের আপাতত রক্ষাকবচ। তারা হয়তো এই সুযোগটাই নিচ্ছেন। ভাবছেন ফুটবলে মানুষের নজর নেই। ৯৩-এর সাফ গেমসে ফুটবল পদক হারানোর পর খেলোয়াড়রা সমর্থকদের রুদ্ররোষ থেকে বাঁচতে এদিক সেদিক পালিয়ে বেঁচেছিলেন। ফুটবলের দুরবস্থা এখন এতটাই চরমে, সামনে ফুটবলার পেলেও তাদের হয়তো চিনতে পারবেন না অনেকে। এরপরও ভুটানের সঙ্গে এমন বিপর্যয় কোন ক্রীড়ানুরাগীই মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় উচ্চারিত হচ্ছে সে ক্ষোভ।

ফুটবলের যে সর্বনাশটি হয়ে গেলো এটি কি আর সহজে শোধরানো যাবে? তিন বছর আর্ন্তজাতিক ম্যাচ খেলতে পারবে না, এটি চরম দুঃসংবাদ। এর চেয়েও বড় প্রশ্ন- এ অবস্থা থেকে ফুটবল উঠে দাঁড়াবে কিভাবে? ভুটান ফুটবলের কফিনে শক্ত একটি পেরেকই ঠুকে দিয়েছে। যেটি শুধু লজ্জার নয়। কষ্টের। বেদনার এবং ক্ষোভেরও।

চোখের সামনেই জার্মানির সহায়তা নিয়ে নেপাল আমাদের ছাড়িয়ে গেলো। এখন ভুটানও যাচ্ছে। আর আমরা বিদেশী সহায়তা ব্যবহার করতে পারি না। কারা এসব কাজে জড়িত? কদিন আগেও যারা সমর্থকগোষ্ঠীর নেতা ছিলেন, তাদের অনেকেই নাকি ফুটবলের বড় পরামর্শক। তাহলে, ফুটবলের এ হালতো হবেই। কাজী সালাউদ্দিন যে সময়ে দেশের বাইরে ফুটবল খেলতে গেছেন, সে সময়ে দক্ষিণ এশিয়ার কতজন খেলোয়াড় এমন যোগ্যতা সম্পন্ন ছিলেন? মুন্নার মতো ঈস্ট বেঙ্গলের হয়ে কলকাতার মাঠ কাঁপানো খেলোয়াড় দক্ষিণ এশিয়ার কোন দেশে কতজন ছিলেন বা এখনও আছেন? দিনে দিনে যখন উন্নতি হওয়ার কথা, তখন চরম অধোগতিই কেবল।

এর কারণ ফুটবল কর্মকর্তাদের অদক্ষতা। ফুটবল দলের এতো বড় বিপর্যয়ের পরও তাই তারা নির্বিকার থাকতে পারেন। দল হারার ২৪ ঘন্টার মধ্যেও কোন একজন কর্মকর্তার স্বতস্ফুর্তভাবে পদত্যাগের ঘোষণা দেয়ার ঘটনা ঘটলো না। ফুটবলই যদি আর্ন্তজাতিক ময়দানেই না থাকে তিন বছর, তাহলে কোন মধুর লোভে পদ আঁকড়ে পড়ে থাকবেন কর্মকর্তারা? কাজী সালাউদ্দিনের টিম দিয়ে ফুটবল আর চলছে না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: বাফুফেবাংলাদেশ ফুটবল
Previous Post

খাদিজার ওপর হামলাকারী বদরুলের প্রতিকৃতিতে থু-থু নিক্ষেপ

Next Post

সমর্থকদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘেরাও

Next Post

সমর্থকদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘেরাও

প্রতিমা বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT