চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘেরাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 11, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ঘেরাও করে এর সামনে বাফুফের কর্মকর্তাদের দুয়োধ্বনি সহ নানা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সমর্থকরা।

গতকাল সোমবার (১০ অক্টোবর) এএফসি এশিয়া কাপ প্লে-অফ-২-এর অ্যাওয়ে ম্যাচে ভুটানের কাছে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ, যাকে দেশের ফুটবল ইতিহাসে চরমতম কলঙ্কের দিন হিসেবে গণ্য করা হচ্ছে।

‘আর কতো নীচে নামলে গদি ছাড়বেন’, ‘বাফুফে পচে গেছে, ফুটবল মরে গেছে’, ‘ফুটবল একাডেমীর খবর কী’ সহ বিভিন্ন প্লাকার্ডে সমর্থকরা মঙ্গলবার বিকেলে বাফুফের সামনে জড়ো হয়।
দেশের ফুটবলে স্বার্থে সবকিছু ঢেলে সাজানোর দাবিও উঠেছে। কোথায় গেলেন তারা…? কেউ কিচ্ছু জানে না। তবে আর বেশিকিছু জানতেও চান না সমর্থকরা। পরাজয় দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে ফেডারেশন ঘেরাও করে সমর্থক দল। সভাপতির পদত্যাগও চেয়েছেন তারা।
এমন লজ্জা দারুণভাবে বিমর্ষ করেছে দেশের ফুটবলভক্তদের। কিন্তু যাদের হাতে বাংলাদেশের ফুটবলের সবকিছু- ঘটনার পরদিন, একেবারেই নিশ্চুপ তারা। ফেডারেশনে ঝুলছে তালা। লাইট বন্ধ, কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ, সভাপতিও ফোন ধরছেন না।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল সমর্থকদের পক্ষ থেকে বলা হয় ফুটবলের উন্নতি করতে হলে তৃণমূলে যেতে হবে। ফিফার অর্থ এবং সরকারি সুযোগ-সুবিধা ও স্পন্সর পেয়েও একটি একাডেমি প্রতিষ্ঠা করাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বছর দু’য়েক আগে ঘটা করে সিলেটে ফুটবল একাডেমির উদ্বোধন করা হলেও কার্যত সেটাও এখন বন্ধ রয়েছে।

তারা বলেন, পরিকল্পনার অভাবে বেতনভুক্ত গোটা বিশেক কোচ থাকার পরও তাদের ব্যবহার করতে পারছে না বাফুফে। দেশে নেই কোনো কোচিং এডুকেশন প্রোগ্রামও।

এদিকে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন ধরেন নি। গতকাল রাতে বাফুফে প্রেসিডেন্ট মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলন করবেন। তবে এ ব্যাপারে বাফুফে থেকে কোনো কিছুই সংবাদকর্মীদের জানানো হয় নি।

Tags: বাংলাদেশ ফুটবল
Previous Post

ফুটবলের বিপর্যয়ে মামুন জোয়ারদারের আফসোস এবং….

Next Post

প্রতিমা বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি

Next Post

প্রতিমা বিসর্জনে দুর্গোৎসবের সমাপ্তি

কমিটিতে থাকলে জয় দলেরও সম্পদ হবেন: মোহাম্মদ নাসিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT