চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় জাতিসংঘ মহাসচিবের ব্যস্ত সময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 01, জুলাই 2018
in বাংলাদেশ
A A

নিরাপদ, স্বতঃস্ফূর্ত এবং মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর অগ্রগতি পর্যবেক্ষণে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে শনিবার রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন।

শনিবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৩৮) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে অভ্যর্থনা জানান।

জাতিসংঘ প্রধানের সঙ্গে বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম যৌথভাবে রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। কিম শনিবার ঢাকা পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বিষয়ক একটি অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের যোগদানের কথা রয়েছে।

গুতেরেস প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শনে যাবেন। তিনি বিকেলে রেডিসন হোটেলে বাংলাদেশে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন। তিনি সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এবং রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার ফিলিপপো গ্রান্ডি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে থাকবেন।

গুতেরেস কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন এবং সেখানে নারীদের সুযোগ-সুবিধার বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এদিনই সন্ধ্যায় ঢাকায় ফিরে তার মিডিয়া ব্রিফিংয়ে যোগদানের কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিব সোমবার রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন।

Tags: জাতিসংঘ মহাসচিবরোহিঙ্গালিড নিউজ
Previous Post

এখনও মেসির সামনে রয়েছে বিশ্বকাপ জেতার সুযোগ!

Next Post

বিশ্বকাপে কি আর দেখা যাবে মেসিকে?

Next Post

বিশ্বকাপে কি আর দেখা যাবে মেসিকে?

সৌদি আরব-বাদশাহ সালমান-ডোনাল্ড ট্রাম্প-তেলের দাম

সৌদি বাদশাহকে তেল উৎপাদন বাড়াতে ট্রাম্পের তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT