চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে কি আর দেখা যাবে মেসিকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 01, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

এই নিয়ে চতুর্থবার। অনেক চেষ্টা-পরিকল্পনার পরও বাঁচল না লিওনেল মেসির অধরা স্বপ্ন। নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে আবারও বিশ্বকাপহীন তারকাদের তালিকায় নাম লেখালেন এলএমটেন।

চার বছর পর কাতার বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না, তা নিয়েই শুরু হয়ে গেছে প্রবল বিতর্ক। কিছুদিন আগে মেসি বলেছেন, যতদিন না বিশ্বকাপ জিতবেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।

কিন্তু যা গতিপ্রকৃতি তাতে ‘হলফ’ করে বলা যায়, এটাই দেশের জার্সি গায়ে বিশ্বকাপে শেষ ম্যাচ ছিল মেসির। কারণ পরের বিশ্বকাপ ২০২২ সালে। তখন মেসির বয়স দাঁড়াবে ৩৫-এ। ওই বয়সে শরীর ও মন কতটা মেসির হয়ে কথা বলবে তাও প্রশ্ন সাপেক্ষ।

ম্যাচ শেষে স্টেডিয়াম চুপ। এমন চুপকে শ্মশানস্তব্ধতা ছাড়া কিছু বলা চলে কি? বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি সমর্থকের ভেঙে পড়ার দিন। মেসির প্রতিজন সমর্থক ভেতরে ভেতরে নিশ্চিত নীরব।
এই ম্যাচের পর কোচ হোর্হে সাম্পাওলির দীর্ঘ চুক্তি আর থাকবে কি না কেউ জানে না। নতুন কোচ হিসাবে ভেসে উঠছে সাবেক বিশ্বকাজয়ী বুরুচাগা ও ডিয়েগো সিমিওনের নাম।

ফ্রান্সের কাছে হারের দিনই আবার দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হ্যাভিয়ের মাশ্চেরানো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক।

কিন্তু কী করবেন আর্জেন্টিনার নতুন ফুটবল সম্রাট? আর কি পরবেন নীল-সাদা জার্সি? নাকি বিশ্ব ফুটবলের সেই ট্র‌্যাজিক হিরো হয়েই থেকে গেলেন ক্রুয়েফ-পুসকাস-ইউসেবিওদের দলে? যার নামের পাশে থাকবে, দুর্দান্ত ফুটবলার, কিন্তু বিশ্বকাপ পাননি কখনও।

Tags: বিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

ঢাকায় জাতিসংঘ মহাসচিবের ব্যস্ত সময়

Next Post

সৌদি বাদশাহকে তেল উৎপাদন বাড়াতে ট্রাম্পের তাগিদ

Next Post
সৌদি আরব-বাদশাহ সালমান-ডোনাল্ড ট্রাম্প-তেলের দাম

সৌদি বাদশাহকে তেল উৎপাদন বাড়াতে ট্রাম্পের তাগিদ

ফুটবলের সেই নান্দনিকতা কি হারিয়ে গেল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT