চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার অবস্থা হয়েছে ভার্সিটির ছাত্রদের মত

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:42 অপরাহ্ন 16, জুন 2018
in স্যাটায়ার
A A

কলেজ জীবনে এক স্যার পেয়েছিলাম। ছাত্ররা বিস্ময়কর কিছু করলে ভালোবেসে বলতেন, ‘হা…পো হা… করছোস কী?’ সেই স্যার আর্জেন্টিনার ডাইহার্ট সাপোর্টার। আজ খেলা দেখে প্রিয় দলের খেলোয়াড়দের উপর বিরক্ত হয়ে যে ঐ কথাটাই বলছেন এতে কোনো ভুল নেই।

আর্জেন্টিনা সাপোর্টারসরা ছোটবেলা থেকেই খেলা শেষে নিজেদের সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ‘ম্যাচ হারলেও ভালো খেলছে। পঁচাত্তর পার্সেন্ট সময় বল রেখেছে নিজেদের দখলে।’ তারপর কতকিছু হয়ে গেলো। পদ্মা মেঘনা দিয়ে গড়ালো কত জল। বাংলাদেশ স্যাটেলাইট পাঠালো মহাকাশে। পদ্মসেতুতে যুক্ত হলো একের পর এক স্প্যান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম একত্রে বসে টোস্ট বিস্কুট দিয়ে চা খেলেন। আর্জেন্টিনা সাপোর্টারদের সান্ত্বনাবাক্য আর পরিবর্তন হলো না।

আর্জেন্টিনার অবস্থা হয়েছে আমদের দেশের প্রাইভেট ভার্সিটির ছাত্রদের মতো। মিডটার্ম পরীক্ষার সময় বলে, মিডটার্মটা কোনো মতে যাক। সেমিস্টার ফাইনালে দেখাই দিমু। সেমিস্টার ফাইনালে গিয়ে দেখে মিডটার্মের মার্কস যোগ হচ্ছে। তখন বলে এই সেমিস্টার কোনোমতে যাক। পরের সেমিস্টারে দেখাই দিমু। দেখাই দেওয়া আর হয় না। বসে বসে অন্যের কাপ নেওয়া দেখতে হয়।

গত ঈদে ‘বড়ছেলে’ নামে একটা নাটক খুব আলোচিত হয়েছিল। যেই নাটকে বড়ছেলেকে পরিবারের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য প্রেমিকাকে অন্যের সাথে বিয়ের মতো বিষয়টাও মুখ বুজে সহ্য করতে হয়। মেসি মুখ বুজে আর কত সহ্য করবেন কে জানে।
মেসির পেনাল্টি মিস করা দেখে এক বড় ভাই বললেন, মেসি তার স্ত্রীকে অনেক ভালোবাসে। স্ত্রীকে মিস করতে করতে অভ্যাস হয়ে যাওয়া সবকিছুই মিস করতে শুরু করেছে।

গত বিশ্বকাপে ঝলক দেখানো ডি মারিয়া এদিক থেকে এক কাঠি সরেস। মেসি শুধু পেনাল্টি মিস করে। ডি মারিয়া পুরো ফুটবল খেলাটাই ‘মিস’ করতে শুরু করেছে। মাঠে মরিয়া হয়েও ডি মারিয়াকে খুঁজে পাওয়া যায় না। কে জানে হয়তো মারিয়ার সরিয়া পড়ার সময় হয়েছে।
আজ ঈদের দিন বিধায় দুপুরে এক বন্ধুকে বললাম, সালামি কত পেলি? বন্ধু বলল, আমাদের সালামি তো মেসি দেবে। খেলা শেষ হওয়ার পর বন্ধুকে অনলাইনে দেখে নক দিলাম। বিমর্ষ ইমো দিয়ে বন্ধু বলল, আর বলিস না। মেসি সালামির টাকা মেরে দিয়েছে। সম্ভবত পেনাল্টি মিসটাকেই সালামি মেরে দেওয়া বলে ধরে নিয়েছে মেসিঅন্তপ্রাণ বন্ধুটি।

তবে আইসল্যান্ডের ড্র করা ব্রাজিল ভক্তদের উদযাপন দেখে একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে। ‘আমি জিতলে জিতে যায় মা।’ বিজ্ঞাপনের ভাষা এদিক সেদিক করে বলা যায়, আইসল্যান্ড ড্র করলে জিতে যায় ব্রাজিল।

ব্রাজিল ভক্তদের এমন উদযাপন দেখে এক বন্ধু বলল, এই বিশ্বকাপে যেন প্রতিদিন ব্রাজিলের খেলা। কখনো পর্তুগালের বেশে, কখনো জার্মানীর বেশে, কখনো আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়ার বেশে।

সেই হিসেবে ব্রাজিল ভক্তদের আজ ঈদের দিন। আর্জেন্টাইন ভক্তদের ঈদের চাঁদের জন্য ২১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ২১ জুন চাঁদ উঠবে কি না সে বিষয়ে নিশ্চিত করবে কোন চাঁদ দেখা কমিটি?
অবশ্য খেলা শেষে ২১ জুন চাঁদ ওঠার আভাস দিয়েছেন ম্যারাডোনা। খেলোয়াড়দের ইশারায় বলেছেন, ‍বুকে সাহস রাখো। পরের ম্যাচে হবে। কতটা সাহস রাখতে পারবে সেটা দেখা যাবে ২১ জুন।

Tags: আর্জেন্টিনাব্রাজিলস্যাটায়ার
Previous Post

প্রযুক্তির সাহায্য চাইতেই ভুলে গেলেন মেসি!

Next Post

রোনালদোর ‘ইতিহাস’ই মেসির প্রেরণা হতে পারে

Next Post

রোনালদোর ‘ইতিহাস’ই মেসির প্রেরণা হতে পারে

পেরুর বিপক্ষে ডেনমার্কের জয়ে শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT