চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ‘ইতিহাস’ই মেসির প্রেরণা হতে পারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 অপরাহ্ন 16, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ফুটবলে সেরার ব্যক্তিগত দ্বৈরথ দীর্ঘদিন ধরেই আবর্তিত হচ্ছে মেসি ও রোনালদোকে আলোচনার কেন্দ্রে রেখে। আজ একজন মাঠ কাঁপিয়ে ফেরেন তো কাল আরেকজন। বিশ্বকাপেও লড়াইয়ের ভেতরের লড়াই দেখার সুযোগ আছে। যার প্রথম অংশে অনেকটাই এগিয়ে থাকলেন পর্তুগিজ অধিনায়ক। হিসাবটা এখন রোনালদো ৩, মেসি ০!

টুর্নামেন্টের হট ফেভারিট স্পেনের বিপক্ষে রোনালদোর বিশ্বকাপ শুরু হয়েছে শনিবার রাতে। যাতে ৩-৩ গোলের সমতা। পর্তুগিজদের তিন গোলই সিআর সেভেনের। হ্যাটট্রিকের প্রথম গোলটি এসেছে পেনাল্টিতে, দ্বিতীয়টি স্প্যানিশ গোলরক্ষক ডি গিয়ার খানিক ভুলে, আর তৃতীয়টি রোনালদো পান নান্দনিক এক ফ্রি-কিকে।

সেখানে মেসির বিশ্বকাপ মিশন শুরু হয়েছে রোববার। প্রথমবার বিশ্বকাপে আসা আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। পয়েন্ট হারানোর হতাশার সঙ্গী মেসির পেনাল্টি সুযোগ হাতছাড়ার হতাশাও।

মেসির এই ব্যর্থতা কতটা প্রভাব ফেলবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায়, সেটি সময়ই বলে দেবে। গ্রুপপর্বে এখনও সেরা হওয়ার সুযোগটাই তো আছে! সুযোগ আছে টুর্নামেন্ট সেরা হওয়ারও! সেজন্য চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পর্তুগালের ‘ইতিহাস’ থেকেই ঘুরে দাঁড়ানোর প্রেরণা নিতে পারেন মেসি ও তার আর্জেন্টিনা।

আইসল্যান্ড গত ইউরো আসরে চমক দেখিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলে। ২০১৬ আসরের ইউরোয় পর্তুগালের প্রথম লড়াই ছিল আইসল্যান্ডের বিপক্ষেই। দেখতে হয়েছিল ১-১ গোলে ড্র। সেই ম্যাচে গোলে ১০টি শট নিয়েও জাল খুঁজে পাননি রোনালদো।

আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই আইসল্যান্ডই। মেসিদেরও মিলেছে ১-১ গোলের ফল। ম্যাচে প্রতিপক্ষের গোল বরাবর ১১টি শট নিয়েও জাল খুঁজে পাননি মেসিও।

মিলটা খুব দূরের নয়। দারুণ কিছুর ইঙ্গিতও আছে। সেটি প্রেরণা যোগাতে পারে আর্জেন্টিনাকে। কেননা ১০টি শট নিয়ে গোল না পাওয়া রোনালদো ১-১এ ড্র ম্যাচের পর ইউরোই জিতে ফিরেছিলেন! মেসিরা কি বিশ্বকাপে তেমন কিছু পারবেন?

Tags: বিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদো
Previous Post

আর্জেন্টিনার অবস্থা হয়েছে ভার্সিটির ছাত্রদের মত

Next Post

পেরুর বিপক্ষে ডেনমার্কের জয়ে শুরু

Next Post

পেরুর বিপক্ষে ডেনমার্কের জয়ে শুরু

ঈদের দ্বিতীয় দুপুরে রোদ্দুরে কার নাম কে পায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT