চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার চিত্রনায়িকা সাদিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 14, জুন 2018
in বিনোদন
A A

আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। একই মামলায় তার স্বামীকেও গ্রেপ্তার করা হয়।

চিত্রনায়িকা সাদিয়া আফরিনের বিরুদ্ধে মামলাটি করেন মো. মিজানুর রহমান খান নামের এক ব্যক্তি। তার ভাষ্যমতে, চিত্রনায়িকা সাদিয়া আফরিনের সাথে ফেসবুকে পরিচয় হয় ২০১৩ সালে। পরিচয়ের সূত্রে সাদিয়া আফরিন বলেন যে আমার স্বামী বিদ্যুৎ কুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে প্রস্তাব দেন ছবি প্রযোজনায় ইনভেস্ট করতে। বলেন, ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন। বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভের দিক দেখিয়ে সাদিয়া আফরিন ও তার স্বামী তাদের নিকট মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। যার প্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক একাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্নসময়ে সর্বমোট দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাদেরকে প্রদান করে।

টাকা দেয়ার বেশকিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদেরকে বার বার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করে। এরপর টাকা ফেরত চাইলে চিত্র নায়িকা সাদিয়া আফরিন সাফ জানিয়ে দেয় সে টাকা দিতে পারবে না। মুখের উপর বলে দেন, আপনি যা পারেন করেন । উপায় অন্ত না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। মিরপুর থানার কর্মরত অফিসার কর্তৃক চ্যানেল আই অনলাইন মামলাটির বিষয়ে নিশ্চিত হয়। মামলা নং-৪৩ তারিখ- ২১/০৫/২০১৮ ইং ধারা ৪২০/৪০৬ পেনালকোড।

মামলাটি সিআইডি অধিগ্রহন করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ এর তত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইম (সিরিয়াস ক্রাইম স্কোয়াড) এর একটি বিশেষ দল চিত্র নায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামীকে ১২ জুন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, ছোট পর্দায় অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান সাদিয়া। এরপর তিনি ‘ডেয়ারিং লাভার’ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করেন। এরপর বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। ‘পাগল বাড়ির প্রেম’ শিরোনামের একটি সিনেমায় তিনি প্রধান নায়িকা হিসেবেও অভিনয় করেছিলেন।

Tags: লিড বিনোদনসাদিয়া আফরিনসিনেমা
Previous Post

ফুটবলার নন, যেন মডেল!

Next Post

সালমানের কোলে বামন শাহরুখ, বললেন ‘ঈদ মোবারক’!

Next Post

সালমানের কোলে বামন শাহরুখ, বললেন ‘ঈদ মোবারক’!

শুক্রবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামে ঈদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT